শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

পরিচ্ছন্ন শহর হিসেবে পৌরসভাকে গড়ে তুলতে হবে  —— জেলা প্রশাসক কামরুল হাসান

reporter / ২৯৮ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ ফরিদগঞ্জ পৌরসভা রুটিন পরিদর্শনকালে জনপ্রতিনিধি, কর্মকর্তা কর্মচারীদের সাথে গতকাল সোমবার (৩১ অক্টোবর) সকালে মতবিনিময়কালে চাঁদপুর জেলা প্রশাসক মো: কামরুল হাসান বলেছেন, পৌর নাগরিকদের কর প্রদানের জন্য প্রয়োজনে অনুষ্ঠানের মাধ্যমে তাদের উৎসাহ প্রদান করতে হবে। কারণ করসহ বিভিন্ন রাজস্বের মাধ্যমেই পৌরসভা পরিচালিত হয়।
তিনি বলেন, একটি প্রতিষ্ঠান হিসেবে পৌরসভাকে সর্বদা জবাবদিহীতার আওতায় নিয়ে আসতে হবে। প্রতিটি কর্মকাণ্ডের সুচারু রূপে লিপিবদ্ধ থাকতে হবে। উন্নয়ন কর্মকাণ্ডে সুষম গতি থাকলে মানুষ উপকৃত হলে তারা সকল কর দিতে এগিয়ে আসবে। জন্মনিবন্ধনকে আরো গতিশীল করতে হবে। নবজাতকদের যাতে দ্রুত জন্মনিবন্ধনের আওতায় নিয়ে আসা সম্ভব হয়, সেই দিকে নজর দিতে হবে। পরিচ্ছন্ন শহর হিসেবে পৌরসভাকে গড়ে তুলতে হবে। আমরা যদি নিজ নিজ অবস্থান থেকে পৌরসভার জন্য কাজ করি তবে অবশ্যই একজন যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা মেয়রের নেতৃত্বে এই পৌরসভাটি প্রথম শ্রেণির অন্যতম শ্রেষ্ঠ পৌরসভা হিসেবে প্রতিষ্ঠিত হবে।
ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপ্রধানে এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছা, সহকারি কমিশনার (ভুমি) আজিজুন নাহার, পৌরসভার প্যানের মেয়র আ: মান্নান পরান, নিবার্হী প্রকৌশলী নজরুল ইসলাম, সহকারি প্রকৌশলী দেলওয়ার হোসেন, কাউন্সিলর জাকির হোসেন গাজী, মোহাম্মদ হোসেসন, জায়েদ হোসেন বাবুল পাটওয়ারী, জাহিদ হোসেন, আবুল হাসেম, মাজহারুল ইসলাম, সেলিনা আক্তার যুঁথি, খতেজা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসক পৌরসভায় উপস্থিত হলে তাকে পৌর পরিষদ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এদিকে জেলা প্রশাসক পৌরসভা রুটিন পরিদর্শন শেষে ফরিদগঞ্জ থানা, উপজেলা প্রশাসন, ভুমি অফিস পরিদর্শন করেন।


এই বিভাগের আরও খবর