শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

পিকআপের চাপায় শিশু নিহত গণধোলাইর শিকার চালক হাসপাতালে

reporter / ৩৫৪ ভিউ
আপডেট : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর শহরের পুরাণবাজার মেরকাটিজ রোডে পণ্যবোঝাই পিকআপের চাকায় পিষ্ট হয়ে সোহাগ নামে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ১৬ এপ্রিল শনিবার বিকেল ৫টায় স্থানীয় মুসলিম মৃর্ধার বাড়ির সামনে রাস্তায় এই ঘটনা ঘটে। শিশুটি মেরকাটিজ রোডস্থ জামাল হোসেন ছেলে। সে পুরানবাজার ২ নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।

শিশুটির রক্তাক্ত দেহ রাস্তায় পড়ে থাকতে দেখে ক্ষুব্ধ এলাকাবাসী মুহুর্তের মধ্যে ঘটনাস্থলে জড়ো হয় এবং রাস্তা অবরোধ করে। এসময় তারা বিক্ষোভ করে গাড়িটি আটকে রাখে এবং ঘাতক চালককে গণধোলাই দেয়।

খবর পেয়ে পুরানবাজার ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে গাড়িটি জব্দ করে এবং নিহত শিশুর লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। আহত গাড়িচালককে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

গাড়ি চাপায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা।
তিনি বলেন, আইনগত প্রক্রিয়ায় নিহত শিশুটির লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং চালক ও গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রত্যক্ষদর্শী বলেন, বাড়ির পাশে রাস্তার পারাপারের সময় বাজার এলাকা থেকে মালামাল নিয়ে সকদি রামপুরের বেপরোয়া পিকআপটি শিশু সোহাগকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্য হয়।

ছবি ক্যাপশনঃ পুরাণবাজার ম্যারকাটিজ রোডে পিকআপের চাপায় শিশু নিহতের ঘটনায় ক্ষুব্দ এলাকাবাসী গাড়িটি আটকে রেখে বিক্ষোভ করেন


এই বিভাগের আরও খবর