শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

পুরান বাজার পুলিশ ফাঁড়ির সম্ভাব্য অস্থায়ী ক্যাম্প পরিদর্শন

reporter / ৩২৫ ভিউ
আপডেট : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরের প্রাচীন ও প্রসিদ্ধ বানিজ্যিক এলাকায় অবস্থিত পুরান বাজার পুলিশ ফাঁড়ির কার্যক্রম পরিচালনার জন্য সম্ভাব্য অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন। এসময় উপস্থিত ছিলেন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ, পুরান বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামছুল আলম।
বুধবার (১৬ নভেম্বর) দুপুরে তিনি পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয় (হড়িসভা) (সম্ভাব্য অস্থায়ী পুলিশ ক্যাম্প) পরিদর্শন করেন। এসময় তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমানের সাথে এবিষয়ে কথা বলেন।
পরিদর্শন শেষে আসিফ মহিউদ্দীন এ প্রতিবেদককে জানান, পুরান বাজার পুলিশ ফাঁড়ির বর্তমান অবকাঠামোটি ঝুঁকি পূর্ণ। এটি ভেঙ্গে আধুনিক সুযোগ-সুবিধা সহ নতুন ভবন নির্মাণ করা হবে।
এটি নির্মাণে প্রায় ৬ থেকে ৭ মাস সময় লাগতে পারে। অস্থায়ী ক্যাম্প নির্ধারিত হলে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হবে। অস্থায়ী ক্যাম্পের জন্য ইতি মধ্যে বেশ কটি স্থান দেখা হয়েছে। আজ এটি দেখে আমার মনে হয়েছে এখানে অস্থায়ী ক্যাম্প করা যেতে পারে। তবে এবিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পুলিশ সুপার মিলন মাহমুদ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আলী হোসেন, পুরান বাজার মধূসুদন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান খান বাদল, পুরান বাজার রিভার সাইট কিন্ডার গার্টেনর প্রতিষ্ঠাতা ও পরিচালক জাকারিয়া ভূঁইয়া বতু, ব্যবসায়ী আব্দুল মজিদ খান প্রমুখ।


এই বিভাগের আরও খবর