শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

পুলিশের হ্যান্ডকাফসহ পলাতক ফারুক মাঝি কে আটক করেছে পুলিশ। 

reporter / ২৭৭ ভিউ
আপডেট : শুক্রবার, ৪ মার্চ, ২০২২

 আলমগীর হোসেনঃ
চাঁদপুরের হাইমচরে পুলিশের গাড়ী পোড়া মামলার  আসামী আলগী উত্তর ইউনিয়ন  ৫নং ওয়ার্ডের যুবদল নেতা ফারুক মাঝিকে পুলিশের হ্যান্ডকাফ সহ ছিনিয়ে নিয়েছে  তার সমর্থকরা ।
বৃহস্পতিবার বিকেলে ছিনিয়ে নেয়া পলাতক ফারুক মাঝি কে   রাত ৯টায় অভিযান চালিয়ে আটক করেছে পুলিশ।
জানাযায় বৃহস্পতিবার বিকেলে হাইমচর থানা পুলিশ এর নিয়মিত অভিযানে উপজেলার আলগী উত্তর ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ডে অভিযান কালে স্থানীয় একটি সালিসি বৈঠক হতে (২০১৮ সালে জাতীয় সংসদ  নির্বাচন এর দিন  পুলিশের গাড়ি বহরে হামলা এবং গাড়ী পুড়িয়ে দেয়া মামলার আসামি) উপজেলা যুবদল নেতা ফারুক মাঝি কে আটক করে হ্যান্ডকাফ লাগানো অবস্থায় তার সমর্থকরা পুলিশের হাত থেকে ছিনিয়ে নিলে ফারুক হ্যান্ডকাফসহ পালিয়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থল থেকে  নাজমুল  নামে একজন কে আটক করেছে হাইমচর থানা  পুলিশ।
পুলিশের হাতে আটক হ্যান্ডকাফ পরা আসামী ছিনিয়ে নেয়ার ঘটনায় পুলিশ প্রশাসনে তোলপাড় শুরু হয়। ঘটনার পর থেকে পুলিশের সাড়াশি  অভিযানে রাত ৯ টায় ফারুক মাঝি কে আটক করে পুলিশ।
হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা সাংবাদিকদের জানান নিয়মিত মামলার আসামি ফারুক হ্যান্ডকাফ সহ পলাতক হওয়ার পর  অভিযান রাতে আটক করা হয়েছে।


এই বিভাগের আরও খবর