শিরোনাম:
প্রেসক্লাবের সংবর্ধনা পেলেন ডা. আরিফ উল হাসান চাঁদপুরে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘লোকা’র আত্মপ্রকাশ সভাপতি পলাশ ও সম্পাদক সিয়াম জাতীয় ও আন্তর্জাতিক আসরে অংশ নিতে প্রস্তুত বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন চাঁদপুর জেলা প্রশাসকের হাতে তুলে দিলেন ৪৩০ টি শীতবস্ত্র আশা দৈনিক বাংলা পত্রিকার মতলব চাঁদপুর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক বিমল দেবনাথ মতলব উত্তরে মাদ্রাসা থেকে বাড়ি গিয়ে নিখোঁজ ৩ ছাত্র, উদ্বিগ্ন পরিবার মতলবের উপাদী উত্তরে চেয়ারম্যান পদপ্রার্থী হিরনের উঠান বৈঠক মতলব উত্তরে পূর্ব বিরোধের জেরে হামলার অভিযোগ, নাকের হাড় ভাঙল যুবকের মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সের ফিশারির মাছ ভোর রাতে ধরে নিলেন স্বাস্থ্য কর্মকর্তা! শিশু ধর্ষণের অভিযোগ মতলব উত্তরে বসতঘরে হামলা-লুটপাটের পাল্টা অভিযোগ

প্রেসক্লাবের সংবর্ধনা পেলেন ডা. আরিফ উল হাসান

reporter / ৪৭ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

মোসাদ্দেক হোসেন জুয়েল :
মাস্টার অব সার্জারি (এমএস) ইন গাইনি অ্যান্ড অবস ডিগ্রি অর্জন করায় শাহরাস্তি প্রেসক্লাবের সম্মানিত দাতা সদস্য ডা. মো. আরিফ উল হাসানকে সংবর্ধনা দিয়েছে শাহরাস্তি প্রেসক্লাব।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ফয়েজ আহমেদ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ডা. মো. আরিফ উল হাসান তাঁর অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন। এ সময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ তাঁর এ অর্জনে অভিনন্দন জানান এবং পেশাগত জীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি পপুলার হাসপাতালের কন্সালটেন্ট ডা. সাকিফ কায়সার ও মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারের অ্যানেসথেসিওলজিস্ট ডা. এ কে এম আ. বাসেত।
এ সময় বক্তব্য দেন প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও সাবেক সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, সহসভাপতি স্বপন কর্মকার মিঠুন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিনসহ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।
অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথি ডা. মো. আরিফ উল হাসানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দ।


এই বিভাগের আরও খবর