শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে

reporter / ১৩৮ ভিউ
আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬

এফ এ মানিকঃ
ফরিদগঞ্জ উপজেলার ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম হর্ণি দুর্গাপুর মিজি বাড়ির মোঃ রাজ্জাক হোসেনের বিরুদ্ধে তার আপন ভাতিজি রুজিনা খাতুনের পৈত্রিক সম্পত্তি আত্মসাৎ এর অভিযোগ উঠেছে
এ বিষয়ে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী রুজিনা খাতুন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে রুজিনা খাতুন বলেন তার বাবার মৃত্যুর পর ওসিয়াত নামার দোহাই দিয়ে তার পৈতৃক সম্পত্তি আত্মসাৎ করেছেন তার আপন জেঠা,বহুবার অনুরোধ করার পরেও তার পৈতৃক সম্পত্তি বুঝিয়ে দেননি তিনি।
ভাতিজির সম্পত্তি আত্মসাৎ এর বিষয়ে জানতে চাইলে তার জেঠা মোঃ রাজ্জাক হোসেন বলেন আমার ভাই এ সম্পত্তি আমাকে ওসিয়ত নামা করে দিয়ে গেছে।বর্তমানে এই সম্পত্তির মালিক আমি, কেনো তাকে সম্পত্তি বুঝিয়ে দেবো।
এ বিষয়ে জানতে চাইলে পার্শ্ববর্তী বাড়ির ইসমাইল হোসেন বলেন রুজিনা আলীর একমাত্র  মেয়ে আলী মৃত্যুর পর রুজিনার ওয়ারিশ এর সম্পত্তি তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না আমরা এলাকাবাসী চাই তার প্রাপ্ত অধিকার সে পাক।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফরিদগঞ্জ থানার এ.এস আই মোঃ আলী ভূঁইয়া বলেন,রুজিনা খাতুনের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি অভিযোগের ভিত্তিতে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে ।


এই বিভাগের আরও খবর