শিরোনাম:
ফরিদগঞ্জে নিম্ম মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চমাধ্যমিকে উন্নীত করার দাবি এলাকাবাসীর মতলব দক্ষিণে ২ মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৩ মতলব উত্তরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৪ মতলব উত্তরে ফুটবল খেলতে গিয়ে অসুস্থ হয়ে সৌদিপ্রবাসী ইয়াসিনের মৃত্যু বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি চাঁদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার মতলবে অবৈধ বালুবাহী ট্রলির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু খুনিদের ফাঁসি হোক, নিরীহ আওয়ামী লীগের ক্ষতি যেন না হয় : এনায়েতুল্লাহ আব্বাসী মতলব উত্তরে ডাকাতি মামলার আসামি’সহ গ্রেপ্তার ৩ ১০ সন্তান থেকেও আশ্রয়ের অনিশ্চয়তায় ৮০ বছরের জয়নব, দুই মাসের ব্যবস্থা করলেন ইউএনও

ফরিদগঞ্জে নিম্ম মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চমাধ্যমিকে উন্নীত করার দাবি এলাকাবাসীর

reporter / ১৮ ভিউ
আপডেট : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

গিয়াস উদ্দিন
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলী শাহ আলম মডেল নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যালয়টিকে উচ্চমাধ্যমিক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে করণীয় নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর (রোববার) বিদ্যালয় মাঠে এলাকাবাসীর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামানের সভাপতিত্বে এবং এলাকাবাসীর পক্ষে গিয়াস উদ্দিন ও মফিজুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার ও বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ রুহুল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করাই শিক্ষার মূল লক্ষ্য নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং শ্রেণিকক্ষে পাঠদানের মান বাড়ানোর পাশাপাশি পড়ালেখার প্রতি তাদের আগ্রহ সৃষ্টি করতে হবে। তিনি আরও বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার পরিবেশ সমৃদ্ধ করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিদ্যালয়টিকে উচ্চমাধ্যমিক পর্যায়ে উন্নীত করার লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় বিষয়গুলো চিহ্নিত করে পরিকল্পিতভাবে এগিয়ে যেতে হবে। এ ক্ষেত্রে বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খাইরুল ইসলাম রিপন, কামরুল মোল্লা, আব্বাস গাজী, তাজুল ইসলাম গাজী, আসাদুজ্জামান কালু, মোস্তফা চৌধুরী ও মো. বেলায়েত হোসেন।

মতবিনিময় সভায় এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন মাওলানা মন্নান, রহিম জমাদার, নুরু পাটওয়ারী, ফারুক আমিন, খোরশেদ আলম, ইউপি সদস্য মাসুদ আলম, সুমন জমাদার, টিপু পাটওয়ারী, সোহাগ চৌধুরী, কামাল হাজী, জুয়েল হাজী, আফজাল হাজী ও রাসেল জমাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর