শিরোনাম:
মতলবে অবৈধ বালুবাহী ট্রলির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু খুনিদের ফাঁসি হোক, নিরীহ আওয়ামী লীগের ক্ষতি যেন না হয় : এনায়েতুল্লাহ আব্বাসী মতলব উত্তরে ডাকাতি মামলার আসামি’সহ গ্রেপ্তার ৩ ১০ সন্তান থেকেও আশ্রয়ের অনিশ্চয়তায় ৮০ বছরের জয়নব, দুই মাসের ব্যবস্থা করলেন ইউএনও জমি দখলের অভিযোগ অস্বীকার, অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার পক্ষে সংবাদ সম্মেলন মতলবে উত্তর বাইশপুর গণ কবরস্থানের কমিটি গঠন শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার

ফরিদগঞ্জে পবিত্র মাহে রমজান কে   স্বগত জানিয়ে বাংলাদেশ   ছাত্র হিজবুল্লাহ র‍্যালি, ও আলোচনা সভা।  

reporter / ৬৫০ ভিউ
আপডেট : শনিবার, ২ এপ্রিল, ২০২২

মোঃ জাহিদুল ইসলাম ফাহিমঃ
পবিত্র মাহে রমজানের শুভ আগমন উপলক্ষে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ্ ফরিদগঞ্জ উপজেলা শাখার আয়োজনে রমজানের আগমনী র‍্যালি, আলোচনা ও দোয়া সম্পন্ন হয়েছে।
২ এপ্রিল (শনিবার) সকালে  ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা গেইট থেকে মাহে রমাজানের স্বাগত র‍্যালি শুরু হয়ে ফরিদগঞ্জ বাজার পদক্ষিন করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের সামনে আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়।
এসময় জমিয়াতে হিজবুল্লাহ্ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আহমু সাইফুল্লাহ এর সভাপতিত্ত্বে ও বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ্ ফরিদগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক নোমান সালেহী এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লাহ্ চাঁদপুর জেলা ও ফরিদগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মমিনুল ইসলাম খান, তার রক্তব্যে রমজান মাসে দিনের বেলায় খাবার হোটেল সহ সকল প্রকার খাবারের দোকান বন্ধ রেখে রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এ সময় তিনি আরও বলেন, বর্তমান সময়ে নিত্য পণ্যের উর্ধ্বগতির এই সময় কালে নিত্যপণ্য সামগ্রী সাধারণ মানুষের যেন  ক্রয়ক্ষমতার মধ্যে থাকে সেজন্য প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জনসাধারণদের সহযোগিতা করার কথা বলেন।
এ সময় অন্যান্যদের মঝে মাহে রমজানের আগমনী বক্তব্য রাখেন, বাংলাদেশ যুব হিজবুল্লাহ্ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আরিফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক  মাওলানা বাকি বিল্লাহ্, মাওলানা মোহাম্মদ রাকিব, ছাত্র হিজবুল্লাহ্ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা হেলাল উদ্দিন ও সাংগঠনিক সম্পদক মোহাম্মদ উল্লাহ্।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার ছাত্র হিজবুল্লাহ্ সভাপতি হাফেজ মোহাম্মদ ইমাম হোসেন, সাধারণ সম্পাদক ওসমান গনি, জমিয়াতো হিজবুল্লাহ্, যুব হিজবুল্লাহ্, ছাত্র হিজবুল্লাহ্ ও আইয়াম্মে হিজবুল্লাহ্ ফরিদগঞ্জ  উপজেলা শাখা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মাদ্রাসা শিক্ষার্থীরা।


এই বিভাগের আরও খবর