শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

ফরিদগঞ্জে পূর্ব বিরোধের জেরে ভগ্নিপতির ছুরিকাঘাতে শ্যালকের মৃত্যু 

reporter / ৩০৬ ভিউ
আপডেট : বুধবার, ২০ এপ্রিল, ২০২২

বিশেষ প্রতিনিধিঃ
ফরিদগঞ্জে পূর্ব বিরোধের জেরে ভগ্নিপতির ছুরিকাঘাতে শ্যালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের দিগধাইর গ্রামের সর্দার বাড়ির দোকানের সামনে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। শ্যালকের নাম কামরুল হাসান রতন (৪০)। তিনি ওই গ্রামের মৃত আবুল বাসারের ছেলে।
হত্যাকারী দুলাভাই শাহদাত সর্দার (৫১) একই গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে। এই ঘটনার সাথে মৃত আলী আহম্মদের ছেলে শাহজাহান সর্দার (৬৫) ও আব্বাস সর্দার (৫৮) এবং শাহজাহান সর্দারের ছেলে সাহাব উদ্দিন (৩০) ও শরীফ হোসেন (২৮) জড়িত বলে দাবী করেন নিহতের পরিবার।
এই ঘটনায় মো. জসিম উদ্দিন (৫৫) নামের অপর একজন গুরুতর আহত হয়েছেন। তিনি গাজীপুর জেলার মধ্য খাইলপুর গ্রামের মৃত শরাফত হোসেনের ছেলে। তিনি নিহত কামরুল হাসান রতনের খালু।
এ বিষয়ে  শাহাদাত সর্দারের স্ত্রী আনজুম আরা স্বপ্না বলেন, টাকা ও সম্পদের জন্য আমার স্বামী দীর্ঘদিন ধরে আমাকে শারিরিক ও মানসিক নির্যাতন করে আসছে। আমার ও আমার সন্তানদের সুখের কথা চিন্তা করে আমার ভাইয়েরা তাকে সবসময় টাকা দিয়ে সহযোগিতা করছে। সবশেষ টাকার পাশাপাশি সম্পদের জন্য আমার ভাইদের চাপসৃষ্টি করতে থাকে। এ নিয়ে বিরোধ সৃষ্টি হয়।
তিনি বলেন, সম্পদ না পেয়ে আমার স্বামী ও তার ভাই-ভাতিজারা আমার ভাইদের হুমকি-ধমকি দেয়। আজ (মঙ্গলবার) বিকালে আমার ভাইকে (কামরুল হাসান রতন) একা পেয়ে আমার স্বামীসহ তারা সবাই ছুরিকাঘাত করে মেরেই ফেলে। তিনি পুলিশের কাছে এই হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবী করনে।
হত্যাকারী ছেলে সাজ্জাদ হোসেন শুভ জানান, টাকা ও সম্পদের জন্য বাবা আমার মাকে যথেষ্ট শারিরিক ও মানসিক নির্যাতন করে আসছেন। পাশাপাশি আমার মামাদেরও মানসিক নির্যাতন করতেন। তারপর মামারা আমার বাবা ও আমাদেরকে খুব সহযোগিতা করতেন। এ নিয়ে দুই পরিবারের মাঝে বিরোধ সৃষ্টি হয়। যা সমাধানের লক্ষে গত তিন দিন আগে আমরা ঢাকা থেকে বাড়িতে আসি।
তিনি বলেন, কিন্তু সমাধানের আগেই আজ (মঙ্গলবার) বিকালে বাবা ও আমার চাচা এবং চাচাতো ভাইয়েরা মিলে মামাকে (কামরুল হাসান রতন) ছুরিকাঘাত করে মেরে ফেলে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা বলেন, আমরা কামরুল হাসান রতনকে হাসপাতালে মৃত অবস্থায় পেয়েছি। অপর আহত জসিম উদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করা হয়েছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিহতের মরদেহ পুলিশি হেফাজতে এবং ফরিদগঞ্জ থানায় বিষয়টি অবহিত করা হয়েছে।


এই বিভাগের আরও খবর