শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

ফরিদগঞ্জে ‘প্রজ্জ্বলন’ এর রস সন্ধ্যা

reporter / ৩৮৯ ভিউ
আপডেট : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

মোঃ জাহিদুল ইসলাম ফাহিম :
ফরিদগঞ্জে অসহায়,দরিদ্র শিশুদের নিয়ে প্রতিষ্ঠিত সুবিধাবঞ্চিত শিশুশিক্ষা ও সামাজিক সংগঠন ‘প্রজ্জ্বলন’র রস সন্ধ্যা সম্পন্ন।
১৪ জানুয়ারি (শনিবার) ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজ মাঠে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি খাদিজা তাসনীম ও সাধারণ সম্পাদক শামীম হাসান’র পরিচালনায় রস সন্ধ্যার আয়োজন করা হয়। রস সন্ধ্যায় উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি) সভাপতি আবদুস সালাম আজাদ জুয়েল, ৩নং সুবিদপুর ইউনিউয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম পাটওয়ারী, সমাজসেবক ওমর ফারুক সুমন,বিল্লাল খাঁ।
ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় উপকূলে এখন শীতের আমেজ চলছে। শীত মানেই খেজুরের রস, শীত মানেই পিঠা। তাই শীত মৌসুম আসার সাথে সাথে ব্যস্ত হয়ে উঠেছে উপকূলীয় প্রত্যন্ত অঞ্চলে গাছিরা। শীত হলো খেজুর রস আহরণের মৌসুম। গাছিরা এখন খেজুর গাছ থেকে রস আহরণের যাবতীয় প্রস্তুতি ও সংগ্রহের জন্য ব্যস্ত। এ মৌসুমে আবহমান বাংলায় খেজুর রস থেকে তৈরি পিঠার উৎসব আর নবান্নের উৎসব একটি প্রাচীন ঐতিহ্য। বাংলার প্রাচীন ঐতিহ্যকে লালন করে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে শীতের আমেজে রস সন্ধ্যার আয়োজন হয়। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে রসের পায়েস তৈরী করে খাওয়া এক অনন্য মূহুর্তের স্বাক্ষী প্রজ্জ্বলন পরিবার। 
রস সন্ধ্যায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি তৌহিদুর রহমান রণি, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম রাসেল,দপ্তর সম্পাদক মাহবুব হোসেন, সদস্য আল আমিন, ফিরোজা আক্তার হাওয়া,জাহিদুল ইসলাম ফাহিম প্রমুখ।


এই বিভাগের আরও খবর