শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

ফরিদগঞ্জে মাটিতে পুঁতে রাখা মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার:আটক-২

reporter / ২৩৭ ভিউ
আপডেট : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

নিখোঁজের চারদিন পর রোববার বিকালে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর গ্রামে বাইক্কার বাগানের পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
গত পহেলা ফেব্রুয়ারী থেকে নিখোঁজ ছিল সোহেল বেপারী। তাকে খুঁজে না পাওয়ায় তার স্ত্রী জোসনা বেগম চাঁদপুর সদর থানায় নিখোঁজ ডায়েরী করেন। পুলিশ তদন্তের এক পর্যায়ে দ্রুত তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সোহেলের বন্ধু শাহাদাত হোসেন (৩০) কে আটক করে।
চাঁদপুর সদর উপজেলার দোকনঘর এলাকার ফজলু বেপারীর ছেলে নিহত সোহেল বেপারী (৩০)।
ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মান্নান বলেন, আটককৃতদ শাহাদাতের ভাষ্যমতে মাদক কেনাবেচাকে কেন্দ্র করে সোহেল বেপারীকে সকদিরামপুর বাইক্কার বাগানে নিয়ে হত্যা করে তারা। এই ঘটনায় জাকির হোসেন, কাদের ও কাউসার জড়িত। তারা সেখানে সোহেলকে নিয়ে গলায় রশি দিয়ে শ্বাস রুদ্ধ করে মেরে ফেলে। রাতেই সকদিরামপুর বড় পাটোয়ারী বাড়ির পেছনে জঙ্গলের পাশে ড্রেনের মধ্যে মাটি খুঁড়ে সোহেলকে চাপা দেয় বন্ধুরা।
অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে জানান, এই ঘটনায় শাহাদাত হোসেন (৩০), জাকির হোসেন (৪২) নামে দুইজনকে আটক করা হয়েছে।
ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুর নাহার বিষয়টি নিশ্চিত করে  বলেন, শাহাদাতের দেখানো পথে ডোমের মাধ্যমে মাটি থেকে পুঁতে ফেলা সোহেলের লাশ তোলা হয়। পরবর্তীতে লাশ ফরিদগঞ্জ থানা পুলিশ হেফাজতে দেয়া হয়।


এই বিভাগের আরও খবর