শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

ফেসবুক ব্যবহারে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হয়  —- জেলা প্রশাসক কামরুল হাসান 

reporter / ৩৯০ ভিউ
আপডেট : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, তোমরা মোবাইলে ফেসবুক কম ব্যবহার করবে। কারণ এটা তোমাদের মূল্যবান সময় নষ্ট করে ফেলে। ফেসবুক ছাড়া অনেক ভালো ও দক্ষ কারিগর হয়ে গড়ে উঠার মাধ্যম রয়েছে। সেগুলোকে তোমাদের অনুসরণ করতে হবে। যেন তোমরা দক্ষ মানুষ হয়ে গড়ে উঠতে পারো। শুধু ভালো রেজাল্ট পেলেই এগিয়ে যাওয়া, তা নয়। ভালো রেজাল্টের পাশাপাশি দক্ষ হয়ে এগিয়ে যেতে হবে।
সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তিমূলক উন্নতি এ প্রতিপাদ্য নিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আসলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে কতজন পাশ করলো তা এখন কোন গুরুত্বপূর্ণ নয়, সে এখন কি করলো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ।
জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের জানা দরকার যে আমাদের বাংলাদেশ ডিজিটাল প্লাটফর্মে কতদূর এগিয়ে গেছে। করোনাকালীন সময়ে আমরা স্থবির বা থেমে যাইনি। এটি কেবলমাত্র ডিজিটাল বিপ্লবের কারণে হয়েছে। বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ হয়েছে। আমাদের এখন সংখ্যা নয়, দক্ষতার দিকে তাকাতে হবে। আমাদের দেশে প্রায় ৯০ শতাংশ মানুষ মোবাইল ব্যবহার করছে।
সহকারি কমিশনার রেশমা খাতুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, চাঁদপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল খায়ের খান, মমিনউল্ল্যাহ পাটওয়ারী একাডেমির অধ্যক্ষ শাহ মো. জালাল উদ্দিন প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ। এসময় সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে দিবসটি উপলক্ষে ডিজিটাল বাংলাদেশ বিষয়ে বিভিন্ন ক্যাটারীতে আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ।


এই বিভাগের আরও খবর