নিজস্ব প্রতিবেদকঃ গতকাল ১৮ জুলাই সোমবার পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত চাঁদপুর জেলায় বিদ্যমান পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে এএসআই (নিঃ) হইতে এসআই(নিঃ) পদে সদ্য পদোন্নতি প্রাপ্ত এএসআই (নিঃ) মোঃ আব্দুল্লাহকে র্যাংক ব্যাজ পড়িয়ে দেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার ।
র্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের দেশের সার্বিক আইন শৃঙ্খলা বজায় রাখতে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন। কর্তব্যকালীন সময়ে এমন কোন কাজ করা যাবে না যাতে বাংলাদেশ পুলিশ বাহিনীর সুনাম ক্ষুণ্ণ হয়। দায়িত্ব পালনকালে শারীরিক শক্তি নয়, আইনি সক্ষমতাকে কাজে লাগাতে হবে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ ) সুদীপ্ত রায় উপস্থিত ছিলেন।