মতলব দক্ষিণ প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আলোচিত ছাত্রী ধর্ষণ মামলার আসামী প্রাক্তন শিক্ষক হারুন পাটোয়ারী গত ৪ সেপ্টেম্বর চাঁদপুর জেলা কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন। গত ২৯ মার্চ উচ্চ আদালত থেকে ২ সপ্তাহের আগাম জামিন নিয়ে চাঁদপুর আদালতে হাজির হলে আদালত তার ওই জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।দীর্ঘ প্রায় ৫ মাস কারাভোগের পর পূনরায় হাইকোর্ট থেকে ৬ মাসের জামিন নিয়ে আসলে গত ৪ সেপ্টেম্বর শিক্ষক হারুন পাটোয়ারীকে চাঁদপুরের বিজ্ঞ আদালত জামিনে মুক্তি দেন।এদিকে মামলার বাদীনি জাকিয়া আক্তার নিপার অভিযোগ আসামী জামিনে বের হয়ে সে এবং তার আত্মীয় স্বজনরা মামলা তুলে নিতে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি ধমকি দিচ্ছেন।
মতলব দক্ষিণ উপজেলার নাউজান গ্রামে চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে ২৯ মার্চ জেল হাজতে প্রেরণ করেছে আদালত।
প্রসঙ্গত, চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নাউজান গ্রামে হারুন পাটোয়ারী (৬৫) নামক এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে গত ২৫ জানুয়ারি চতুর্থ শ্রেণির ছাত্রী (১০) ধর্ষণের মামলা দায়ের করেন তার মা জাকিয়া আক্তার।
মামলা সূত্রে জানা যায়, ১৮ জানুয়ারি সন্ধ্যায় নাউজান গ্রামের প্রবাসীর চতুর্থ শ্রেণিতে পড়ুয়া কন্যা অন্যান্য দিনের ন্যায় পার্শ্ববর্তী বাড়ীর এক শিক্ষকের নিকট প্রাইভেট পড়ে৷ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টায় নিজ বাড়িতে ফেরার পথে হারুন পাটোয়ারী (প্রাক্তন প্রধান শিক্ষক) ছাত্রীকে একা পেয়ে প্রলোভন দেখিয়ে শিক্ষকের বাড়ির বাথরুমের নিকট নিয়ে ধর্ষণ করে।