শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

মতলবে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উদ্যোগে কম্বল বিতরণ

reporter / ২২৪ ভিউ
আপডেট : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২

মতলব উত্তর প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের গরীব, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ। শুক্রবার বিকালে দক্ষিণ টরকী গ্রামে তার নিজ বাড়িতে ড. আজিজ আহমেদ উপস্থিত থেকে এ শীতবস্ত্র বিতরণ করেন। তার নিজ উদ্যোগে পরিবারের পক্ষ থেকে প্রায় ৫ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, আজিজ আহমেদের সহধর্মিণী, সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুবকর সিদ্দিক খোকন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সাবেক ইউপি সদস্য শাহজাহান প্রধান, যুবলীগ নেতা লালমিয়া সরকার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ড. আজিজ আহমেদ বলেন, প্রতিটি মানুষেরই সামাজিক দায়বদ্ধতা আছে। এবং সেই দায়বদ্ধতা পালন করা সকলেরই দায়িত্ব বলে আমি মনে করি। তাহলে সমাজের মানুষগুলো ভালো থাকতে পারেন। তিনি যার যার সামর্থ্য অনুযায়ী গরীব দুঃখী মানুষের পাশে থাকার আহ্বান জানান।


এই বিভাগের আরও খবর