শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

মতলব উত্তরের ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য নবায়ন ও সংগ্রহ উদ্বোধন

reporter / ২৩১ ভিউ
আপডেট : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

বিএনপির সকল ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে
—-নাছির উদ্দিন আহমেদ 
আগামী নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে 
—- আবু নঈম পাটওয়ারী দুলাল 
কামরুল হাসান রাব্বিঃ
চাঁদপুর জেলা আওয়ামীলীগের পরামর্শে,
মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩০ নভেম্বর), বিকাল ৩ টায় মতলব উত্তর উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজ অডিটরিয়ামে এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সদস্য নবায়ন ও সংগ্রহ অনুষ্ঠানের উদ্বোধক করেন চাঁদপুর জেলা শাখার সভাপতি নাছির উদ্দিন আহমেদ।
তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে সৎ এবং সতর্ক থাকতে হবে। আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে। একই সাথে আমাদের মাঝে নীতি ও আদর্শ থাকতে হবে এবং দুর্নীতি মুক্ত থাকতে হবে। তবেই সমাজে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা হবে।
তিনি আরো বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি দেশে অশান্তি সৃষ্টি করতে চাইবে। বিএনপির সকল ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে। যেন কোন ভাবেই কোন অপশক্তি দেশের উন্নয়নের উপর আঘত হানতে না পারে। সেই জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আগামী নির্বাচনকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কারণ জননেত্রী শেখ হাসিনার হাতেই উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি দেশ ও দেশের সার্বভৌমত্ত নিরাপদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখছেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
তিনি বলেন, ইতিহাস, ঐতিহ্য, সাফল্য ও অর্জনের নাম বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামীলীগ মানেই অসহায় মানুষের মুখে হাসি ফোটানো, আওয়ামী লীগ মানেই আর্ত-মানবতার সেবায় সকলের পাশে থেকে কাজ করা। বঙ্গবন্ধুর আদর্শ মানেই দেশপ্রেম। বঙ্গবন্ধুর আদর্শ মানে সৎভাবে বেঁচে থাকা। বঙ্গবন্ধু আদর্শ মানে সবার কথা ভাবা। ন্যায় কথা বলা। তাই বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য হওয়া গৌরবের। বঙ্গবন্ধুর সৈনিক হওয়া গর্বের। আগামী নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে  কাজ করতে হবে।
আগামী প্রজ‌ন্মের মা‌ঝে স‌ঠিক ই‌তিহাস ছড়ি‌য়ে দি‌তে হ‌বে। আজ দলীয় আদ‌র্শের নেতাকর্মীর বড় অভাব র‌য়ে‌ছে, তাই মু‌জিব আদর্শ ও শেখ হা‌সিনার আদর্শিত কর্মী হ‌তে হ‌বে। তাহ‌লেই দল সুসংগ‌ঠিত হ‌বে।
তিনি বলেন বাঙালি জাতিকে মুক্ত করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র নয় মা‌সে সং‌বিধান রচনা ক‌রে‌ছেন। কোন প্রশাসন ছিলো না, প্রতিরক্ষা বা‌হিনী ও পুলিশ বা‌হিনী ছিলো না। বঙ্গবন্ধু মাত্র সা‌ড়ে তিন বছ‌রে দেশ‌কে বিশ্বেে দরবা‌রে স্বাধীন দেশ হি‌সে‌বে দাড় ক‌রি‌য়ে‌ছেন। স্বাধীনতা যুদ্ধে আমরা দেশের জন্য জীবন দিয়েছি, ভাষার জন্য আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। তাই  আমরা বিজয়ী জাতি, গর্বিত জাতি। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল একটি উন্নত সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠা করা। কিন্তু আজ সেই মহান নেতা বঙ্গবন্ধু আমাদের মাঝে বেঁচে নেই। কিন্তু তার সুযোগ্য কন্যা উন্নয়নের ধারাবাহিকতায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিভিন্ন খাতে দেশকে উন্নয়নের ধারাবাহিকতায় তার পিতার স্বপ্ন তিনি বাস্তবায়ন করে চলেছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড: রুহুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এম এ কুদ্দুস।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মনজুরু ইসলাম মন্জু, সাংগঠনিক টিম প্রধান ও জেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ।
অনুষ্ঠানে এসময় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন চৌধুরী, শহীদ উল্লাহ প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন মাষ্টার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, শাহজাহান প্রধান, গাজি ইলিয়াসুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইইম চৌধুরী, সাধারণ সম্পাদক আতাইর রহমান ঢালী, আওয়ামী লীগ নেতা আল মাহমুদ টিটু মোল্লা, উপজেলা যুবলীগের সভাপতি জহির দেওয়ান, সাধারণ সম্পাদক কাজী শরীফ সহ বিভিন্ন  ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সদস্য নবায়ন উদ্বোধন কালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.  শামসুল আলম, স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট রুহুল আমিন ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস এর সদস্য নবায়ন ফরম তুলে দেন এবং বিভিন্ন ইউনিয়নে সদস্য নবায়নের তারিখ ঘোষণা করেন।


এই বিভাগের আরও খবর