শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলব উত্তরে আইসিটি প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

reporter / ৫৩৬ ভিউ
আপডেট : বুধবার, ৯ নভেম্বর, ২০২২

মতলব উত্তর প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একমাস মেয়াদি আইসিটি মোবাইল ভ্যানে কম্পিউটার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ও ৪০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন টেকনোলজি এমপাওারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজট রুরাল ইয়ং পিপল অফ বাংলাদেশ (টেকাব) শীর্ষক কারিগরী সহায়তায় প্রকল্পের আওতায় বেকার যুব ও যুব মহিলারা অংশ নেন। অংশগ্রহণকারীদেরকে নিয়ে বিনামূল্যে কম্পিউটার ও ইন্টারনেট বিষয়ে এক মাস প্রশিক্ষণ দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তারিক মাহমুদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-ইমরান খান, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, এএসপি সার্কেল আবুল কালাম চৌধুরী, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন।


এই বিভাগের আরও খবর