শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

মতলব উত্তরে পূর্ব শত্রুতার জের ধরে গৃহবধুকে মারধর

reporter / ২৮০ ভিউ
আপডেট : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

লেয়াকত হোসাইন  : মতলব উত্তরে পূর্ব শত্রুতার জের ধরে গৃহ বধুকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়,  উপজেলার ছেংগারচর পৌরসভার বাগবাড়ি গ্রামের প্রধান বাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে গৃহ বধু লিলি আক্তারকে মারধর করেন একই বাড়ির লোকজন। এ ঘটনায় আহত লিলি আক্তারের স্বামী হাসিবুল হাসান শিপন বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করান। সূত্রমতে জানা যায়, একই বাড়ির লোকজনদের সাথে লিলি আক্তারের পরিবারের সাথে দীর্ঘদিন যাবত জমি  সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। সেই কারনে বিবাদী লোকজন কিছু হলেই লিলি আক্তারের পরিবারকে মারধর করতে আসে। ঘটনার দিন লিলি আক্তারকে দেখে বিবাধীরা অকথ্য ভাষায় গালমন্দ করে। লিলি আক্তার গালমন্দ বন্ধ করতে বলায় ক্ষিপ্ত হয়ে একই বাড়ির  মৃত সিদ্দিক প্রধানের ছেলে জাকির হোসেন ও সৈয়দ হোসেন, মৃত-নজরুল ইসলামের স্ত্রী হাসনে আরা ও মেয়ে শারমীন আক্তারসহ আরো ৩/৪ জন ২৪ এপ্রিল রবিবার বিকেলে লিলি আক্তারকে কাঠের লাঠি ও রড দিয়ে বেধুম মারধর করে।লিলি আক্তারের ডাক চিৎকার শুনে এগিয়ে আসলে শাশুড়ী হোসনে আরা, প্রবীণ ব্যাক্তিত্ব ইউনুস প্রধান, প্রতিবেশী কাকুলী বেগম তার মা মোর্শেদা বেগম ও অতিথি সালমা বেগমকেও মারধর করেন। পরে এলাকার অনেক লোকজন এগিয়ে আসলে তারা মেরে লাশ গুম করে ফেলবে বলে হুমকি দিয়ে চলে যায়। পরে আহতদের উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। লিলি আক্তার গুরতর আহত হওয়ায় এখনো চিকিৎসাধীন আছে। বাকীরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে চলে গেছে।
এবিষয়ে মতলব উত্তর থানায় অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাজাহান কামাল বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরও খবর