শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলব উত্তরে বিলুপ্তির পথে কাউন চাষ

reporter / ৪৫১ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
সুস্বাদু একটি ফসলের নাম কাউন, মানুষজন কাউন চাল রান্না করে খায়, হরেক রকমের পিঠা, খীর, পায়েসসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তৈরি হতো কাউন থেকে।
কিন্তু চাঁদপুরের মতলব উত্তরে বিলুপ্তির পথে কাউন
চাষ। এক সময় এ উপজেলার গ্রামেগঞ্জে ব্যাপক
চাষ হলেও বর্তমানে কাউন চাষে কৃষকের আগ্রহ না থাকায় হারিয়ে যেতে বসেছে কাউন চাষ।
জানা গেছে, স্বল্প খরচ, সহজ চাষ পদ্ধতি ও পানি সাশ্রয়ী হওয়ার সত্যেও গ্রামবাংলার ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা এই ফসলটি আজ বিলুপ্তির পথে। ফসলটি যেন কালের গর্ভে বিলীন হতে চলেছে।
আরও জানা গেছে, ফসলটির শুকনো জমিতে ঝুরঝুরে চাষের পর চৈত্র মাসে বীজ ছিটিয়ে বপন করতে হয়। জৈষ্ঠ্য-আষাঢ় মাসে ফসল ঘরে ওঠে। এতে কোনও সেচের প্রয়োজন হয় না। ফলন হয় বিঘাপ্রতি ৮-১০ মণ। কাউনের শীষ ছিঁড়ে নিয়ে যাওয়ার পর বাকি গাছের অংশ জ্বালানি হিসেবেও ব্যবহার করা হয়। অন্যান্য আবাদের মতোই কাউন সহযোগী ফসল হিসেবে কৃষকের আর্থিক যোগান দিতো।
উপজেলার রসুলপুর গ্রামের কৃষক শাহ আলম বলেন, আমাদের এই গ্রামে অনেকেই  মরিচ, আলু, শাকসবজির ফাকে কাউন চাষ করতাম। সেই কাউন বিক্রি করে সংসারের খরচ চালাতাম। এখন ফলন কম হওয়ায় আমরা কাউন চাষ আর করি না।
এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, দেশী জাতের এ ফসলটিকে সংরক্ষণ করা উচিত। তা না হলে পরবর্তী প্রজন্ম জানতেই পারবে না কাউন নামটি।কাউন নামের এ ফসলটি যাতে বিলুপ্ত হয়ে না যায় এ জন্য সবার এগিয়ে আসা উচিত।
উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ সালাউদ্দিন বলেন,  কাউন এখন অভিজাত ফসল হিসেবে বিবেচিত হচ্ছে। তাছাড়া ফলন কম হওয়ায় কৃষকেরা কাউন চাষে আগ্রহ হারাচ্ছে।


এই বিভাগের আরও খবর