শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

মতলব উত্তর সেতু বাস্তবায়নে পরিবেশগত প্রভাব মূল্যায়ন মতবিনিময় সভা

reporter / ২১৮ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

মতলব উত্তর প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তর-গজারিয়া সড়কে মেঘনা-ধনাগোদা নদীর উপর সেতু নির্মাণ প্রকল্পের ‘মতলব উত্তর সেতু’ বাস্তবায়নে পরিবেশগত প্রভাব মূল্যায়ন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আয়োজনে সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে ইউপি চেয়ারম্যান জোবায়ের আজিম পাঠান স্বপনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মাস্টারপ্ল্যান আন্তর্জাতিক পরিবেশ বিষেশজ্ঞ ড. সমর কুমার ব্যানার্জী, জাতীয় পরিবেশ বিষেশজ্ঞ ড. মো. তাজুল ইসলাম চৌধুরী, ইকোলজিক্যাল এক্সপাট মো. বশির আহমেদ, রিসেটেলমেন্ট এক্সপার্ট মো. মামুন আর রশিদ, ফাইন্যানশিয়াল এক্সপার্ট শামীমা আক্তার, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপ-সহকারী
প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির।
এছাড়াও সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা, ইউপি সদস্য, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় সেতুর বিভিন্ন দিক তুলে ধরেন বিশেষজ্ঞরা। সেতুর নির্মাণের ফলে এলাকার বিভিন্ন সুযোগ-সুবিধা তুলে ধরা হয়।


এই বিভাগের আরও খবর