শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

মতলব প্রেসক্লাবের নতুন কমিটির সৌজন্যে সাক্ষাৎ

reporter / ২৪৬ ভিউ
আপডেট : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩

মতলব দক্ষিণের সাংবাদিকদের স্বার্থে আমার সহযোগিতা ছিল এবং  থাকবে
—-আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী  
 মতলব দক্ষিণ প্রতিনিধিঃ চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারীর সাথে গত ২৬ জানুয়ারি দুপুরে ওনার কার্যালয়ে সৌজন্যে সাক্ষাৎ করেছেন মতলব প্রেসক্লাবের নবগঠিত কমিটি। প্রথমেই জেলা পরিষদের চেয়ারম্যানকে মতলব প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন ও সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিকের নেতৃত্বে ক্লাবের কর্মকর্তারা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময়কালে  চেয়ারম্যান ওচমান গনি পাটওয়ারী বলেন,মতলব দক্ষিণের সাংবাদিকদের স্বার্থে আমার সবধরনের সহযোগিতা ছিল এবং থাকবে। সাংবাদিকদের  ঠিকানা হচ্ছে প্রেসক্লাব।তাই মতলব প্রেসক্লাবের জায়গাটি যেহেতু জেলা পরিষদের এবং লিজের মাধ্যমে দীর্ঘ প্রায় ৩০ বছর যাবৎ  মতলবের সাংবাদিকরা তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে সে প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে করতে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য আল আমিন ফরাজী, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেন, আমির খসরু,  গোলাম সারওয়ার সেলিম, সাবেক সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, গোলাম হায়দার মোল্লা, নিমাই চন্দ্র ঘোষ, সদস্য সোবহান ফারুক,  মোশাররফ হোসেন তালুকদার,  কামাল দেওয়ান, মান্নান খান,সমীর ভট্টাচার্য বলু, আশরাফুল জাহান শাওলিন প্রমুখ।   ছবির ক্যাপসনঃ  চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মতলব প্রেসক্লাবের নেতৃবৃন্দ।


এই বিভাগের আরও খবর