শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

মেঘনায় ট্রলার থেকে ২০০ মণ জাটকা জব্দ

reporter / ২৫২ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫টি ইঞ্জিন চালিত ট্রলারে তল্লাশী চালিয়ে ৮ হাজার কেজি (২০০মণ) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর ৫টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি আউটপোস্ট মোহনপুর কর্তৃক সাব লেফটেন্যান্ট ফজলুল হক এর নেতৃত্বে চাঁদপুর জেলার উত্তর মতলব থানাধীন বাহাদুরপুর ও বোরোচর সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫ টি ইঞ্জিন চালিত ট্রলার (বোট) তল্লাশী করে আনুমানিক ৮ হাজার কেজি (২০০ মণ) জাটকা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, বিকেলে মতলব উত্তর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মো. রাশেদুজ্জামান এর উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় ৩৪ টি এতিমখানা, গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
জাতীয় সম্পদ ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জাটকা রক্ষায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস চাঁদপুরসহ দেশের ৫ অভয়াশ্রম এলাকার নদীতে সব ধরণের মাছ আহরণ, বেচা-কেনা, মওজুদ ও পরিবহণ নিষিদ্ধ করেছে সরকার। আইন অমান্যকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ দুই বছরের কারাদন্ড বা ৫ হাজার টাকা জরিমানা বা উভয় দন্ডের বিধান রয়েছে।


এই বিভাগের আরও খবর