শিরোনাম:
চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

মেঘনায় পুলিশের উপর জেলেদের হামলা।।১০ আহত

reporter / ২৬৮ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মা ইলিশ প্রজনন রক্ষা অভিযানে নৌ পুলিশের ওপর জেলেরা অতর্কিত হামলা করেছে। এতে ৫ পুলিশ সদস্য ও ৫ জন জেলেসহ মোট ১০ জন আহত হয়েছেন। পুলিশ এ সময় ২ হাজার ৩৪৭ মিটার কারেন্ট জাল ও ১ টি মাছ ধরার নৌকা জব্দ করে।
সোমবার (১৭ অক্টোবর) সকালে চাঁদপুর নৌ থানা থেকে গনমাধ্যমকে এসব তথ্য জানানো হয়।
এর আগে রোববার (১৬ অক্টোবর) দিনগত রাত ৯ টার দিকে সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের মেঘনা নদীর পশ্চিমে লক্ষ্মীরচর নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- চাঁদপুর নৌ থানার উপ-পরির্দক (এসআই) রেদওয়ান, কন্সটেবল আলিম, বখতিয়ার, আলী আকবর ও শরিফুল। আহত জেলেরা হলেন- ইমরান সরকার, শাহজালাল, কামরুল, ওয়াজ কুরুনি, রাজিব। আহতরা সকলে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নেন।
অভিযানে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচএম ফখরুল, নৌ থানা পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলে ইমরান সরকার জানায়, আমরা মতলব উত্তর উপজেলার চিরারচর ঘাট থেকে সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের লক্ষীরচর নামক স্থানে নদীতে মাছ ধরতে যাই। এ সময় হঠাৎ করে নৌ পুলিশ ও কোস্টগার্ড আমাদেরকে এলোপাথাড়ি মারধর করে। এতে আমাদের সাথে থাকা শাহজালাল, কামরুল, ওয়াস কুরুনি, রাজিব আহত হয়। নৌকাতে থাকা বাকি আল-আমিন, হানিফ, মাসুদ ও জাহিদ নামের অন্য জেলেরা লাফিয়ে পানি পড়ে যায়।
সে আরো জানায়, আমাদের নৌকার সামনে থাকা অন্য একটি নৌকার লোকজন পুলিশের উপর হামলা করে তারা পালিয়ে যায়। পরে পুলিশ তাদের নৌকাকে ধাওয়া করে না পেয়ে আমাদের নৌকা কে থামাতে বললে আমরা নৌকা থামাই।
চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান বলেন, মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে নৌ পুলিশ ও কোষ্টগার্ড যৌথ অভিযান করে। লক্ষ্মীরচর এলাকায় জেলেরা হঠাৎ আমাদের উপর হামলা চালায়। জেলেদের ছোঁড়া ইট-পাটকেল এর আঘাতে ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। আমরা ঘটনাস্থল থেকে ৫ জেলেকে আটক করেছি। তাদের বিরুদ্ধে মামলা হবে।
এর আগে গত ৯ সেপ্টেম্বর সদর উপজেলার সফর মালি এলাকায় জেলেদের হামলায় এক পুলিশ সদস্য গুরুত্বর আহত হয়। সে ঘটনায় অজ্ঞাতনামা ৫০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে নৌ থানা পুলিশ।


এই বিভাগের আরও খবর