শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

শাহমাহামুদপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

reporter / ৩১২ ভিউ
আপডেট : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

মোঃ মুছা তপাদারঃ
চাঁদপুর সদর উপজেলার ৪ নং শাহ্ মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগকে সুসংগঠিত করার লক্ষ্যে বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে।
গতকাল ১৮ সেপ্টেম্বর, রবিবার বিকেলে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ বর্ধিত সভা অনুষ্টিত হয়।
বর্ধিত সভায় ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম তুষারের সঞ্চালনায় এবং আহ্বায়ক মোঃ ফারুক হোসেন বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক এড. হুমায়ুন কবির সুমন।
তিনি বলেন, সদর উপজেলা যুবলীগকে সুসংগঠিত করার জন্য আমরা আজকে মাঠে নেমেছি। আগামী সংসদ নির্বাচনে আবারো আওয়ামী লীগ সরকারকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবো ইনশাআল্লাহ। ২০০৫-০৬ সালে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ মাঠে শক্তভাবে থাকায় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে। যেখানে বিএনপি জামায়াত নৈরাজ্য সৃষ্টি করবে সেখানে আমরা প্রতিহত করতে সকলে সেখানে ঝাঁপিয়ে পড়বো।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের শক্তিশালী সহযোগী সংগঠন যুবলীগ, এই যুবলীগের অনেক সোনালী অতীত রয়েছে। যুবলীগের নেতাকর্মীরা মাঠ পর্যায়ে দলকে অনেক সফলতা এনে দিয়েছে। সদর উপজেলা যুবলীগ সাংগঠনিকভাবে অনেক সুসংগঠিত, কাজেই বিএনপির জামাত জোট আন্দোলন নামে চাঁদপুর সদর উপজেলায় কোনো নৈরাজ্য সৃষ্টির পায়তারা করলে তাদেরকে প্রতিহত করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান সামনু, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম মিয়াজী।
বর্ধিত সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহ মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু পাটোয়ারী।
এসময় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জি. আখতারুজ্জামান পাটোয়ারী, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবি এম রেদওয়ান, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা ফিরোজা বেগম, আশিকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ সেলিম মাল, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবুল বাশার রনি, রুবেল কারী, সদস্য সায়েদুর রহমান পাটোয়ারী, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল হেলাল ইনু, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তাজ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু ,৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাজন পাটোয়ারী, ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জসিম, ৯ নং ওয়ার্ড যুবলীগের মোঃ জহির হাজি, সাধারণ সম্পাদক তানজিল পাঠান, ১নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি জসিম হাওলাদার, ২ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল হাজি প্রমুখ


এই বিভাগের আরও খবর