শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং ফরিদগঞ্জ থানা পরিদর্শন

reporter / ২৫৮ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং ফরিদগঞ্জ থানা পরিদর্শন করেছেন চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম বার। গতকাল সোমবার ফরিদগঞ্জ থানা প্রাঙ্গনে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  চাঁদপুর জেলার পুলিশ সুপার  মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)  পুলিশ সুপার জানান- বিট পুলিশিং সেবার মাধ্যমে থানা ভিত্তিক প্রত্যেকটা বিটে কর্মহীন, অসহায়, হতদরিদ্র সাধারণ মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিবে জেলা পুলিশ, শীতবস্ত্র বিতরণ শেষে ফরিদগঞ্জ থানা এরিয়া ও দাপ্তরিক কার্যক্রমাদি পরিদর্শন শেষে অত্র থানা এলাকার বিট পুলিশিং সেবা মান বৃদ্ধির লক্ষ্যে অফিসার ও ফোর্সদের আইনশৃঙ্খলা রক্ষার্থে বিশেষ ব্রিফিং প্রদান করেন।
বিট পুলিশিং সেবার মাধ্যমে পুলিশের প্রতি সাধারণ জনগণের মধ্যে আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পাবে । থানার অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকল বিট অফিসারদের সর্বদা তৎপর থাকতে হবে। প্রত্যেক পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও মানবিকতার সহিত জনগণের প্রতি সেবার মনোভাব নিয়ে আচরণ ও পেশাগত দায়িত্ব পালন করতে হবে। অত্র থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অফিসার ইনচার্জ ও বিট অফিসারগণকে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, পেশাদারিত্ব ও সততার সহিত দায়িত্ব পালন করার নির্দেশ দেন।এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  সুদীপ্ত রায়, ফরিদগঞ্জের অফিসার ইনচার্জ  মোঃ আবদুল মান্নান উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর