শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

সকালে জরিমানা বিকেলে আবারও বালু উত্তোলন শুরু মতলব উত্তরের মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন ॥ ৫০ হাজার টাকা জরিমানা

reporter / ৩৯২ ভিউ
আপডেট : রবিবার, ২৪ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদী থেকে দিন-রাত অবাধে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। অসংখ্য অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও ক্রয়-বিক্রয় চলাচ্ছে একটি সিন্ডিকেট। এতে সরকার বঞ্চিত হচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব থেকে।
অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে একাধিকবার নির্দেশ দেয়া হলেও তা কার্যকর হয়নি। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ভাঙনের হুমকির মুখে পড়েছে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প, প্রস্তাবিত ইকোনমিক জোন ও প্রস্তাবিত হাইটেক পার্কসহ চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকার বাড়িঘর ও ফসলি জমি। এরই মধ্যে উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহেরচর, নাছিরাকান্দি, কাউয়ারচর’সহ আশ্রয়ন প্রকল্প নদীতে বিলীন হওয়ার হুমকিতে রয়েছে। মেঘনা নদীর তীরে অবস্থিত প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলও রয়েছ হুমকির মুখে।
রোববার সকালে ইউএনও আশরাফুল হাসান বালু উত্তোলনের খবর পেয়ে মেঘনা নদীতে অভিযান চালান। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মা ড্রেজিং প্রকল্পের মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা, ২জন ড্রেজারের শ্রমিক ও ড্রেজার আটক করা হয়।  পওে মুচলেক নিয়ে ড্রেজার শ্রমিক ও ড্রেজার ছেড়ে দেওয়া হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্ল্যাহ, মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক মনিরুজ্জামান।
সরেজমিন দেখা যায়, অবৈধভাবে প্রতিদিন ভোর থেকে মধ্য রাত পর্যন্ত প্রায় ২৪ ঘণ্টাই ৩০-৩৫টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। আর তা শত শত ভলগেড, কার্গো ও ট্রলার দিয়ে নিয়ে যাওয়া হয় দেশের বিভিন্ন স্থানে। যে চক্রটি বালু উত্তোলন ও বিক্রি করছে তাদের এ-সংক্রান্ত কোনো অনুমতি বা অনুমোদনও নেই। প্রতিদিন বিক্রি হচ্ছে লাখ লাখ টাকার বালু। পেশিশক্তির বলে সিন্ডিকেটটি অবৈধভাবে বালু বিক্রি করে আসছে। এ জন্য বৃহত্তর মতলববাসীর মধ্যে চরম ক্ষোভ, তীব্র অসন্তোষ ও উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। এরই আগে মাঝে মধ্যে নামকাওয়াস্তে কিছুু অভিযান হলেও অবৈধ এ কাজ বন্ধ হয়নি।
স্থানীয়রা জানান, মেঘনা নদীর নাছিরাকান্দি চর থেকে মুন্সিগঞ্জের আফসার উদ্দিন চেয়ারম্যান, মতলব উত্তরের কাজী মিজানুর রহমান ও কাজী মতিনের নেতৃত্বে সিন্ডিকেট গ্রুপ প্রতিদিন ৩০-৩৫ টি ড্রেজার বসিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ওই সিন্ডিকেট দীর্ঘদিন ধরে প্রশাসনকে হাত করে মেঘনা নদী থেকে প্রতিদিন অবৈধভাবে বালু উত্তোলন করছে।
কলাকান্দা ইউপির চেয়ারম্যান ছোবহান সরকান সুভা বলেন, বালু খেকো সিন্ডিকেট গ্রুপের সদস্যরা দীর্ঘদিন থেকে মেঘনা নদী থেকে বালু উত্তোলন করছেন। প্রভাবশালী নেতার ছত্রছায়ায় এ বালু উত্তোলন হয়ে আসছে। কোনো ব্যক্তি তাদের কথা শুনছেন না। প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।
মতলব উপজেলার সহকারী কমিশনার ভূমি মো. হেদায়েত উল্ল্যাহ বলেন, উপজেলার মোহনপুর ইউনিয়নের নাছিরাকান্দি এলাকায় অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে মাটি উত্তোলনের প্রস্তুতিকালে ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, আইনের ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন প্রতিরোধে উপজেলা প্রশাসন, কর্তৃক মোবাইল কোর্ট নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


এই বিভাগের আরও খবর