নিজস্ব প্রতিবেদকঃ
দৈনিক চাঁদপুর প্রবাহের সিনিয়র সাংবাদিক, আলোকচিত্রী ও চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য আবদুস সোবহান রানা (৫৮) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি……….রাজেউন) গতকাল মঙ্গলবার ২৬ জুলাই সকাল সোয়া ৮ টায় চাঁদপুর শহরস্থ ছৈয়ালবাড়ি এলাকার নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি। ডায়াবেটিক, কিডনি, হার্টসহ বিভিন্ন জটিল রোগে দীর্ঘদিন ধরে আক্রান্ত ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি এক পুত্র সন্তান, এক কন্যা সন্তান ও স্ত্রীসহ বহু আত্বীয়-স্বজন রেখে গেছেন।
মঙ্গলবার বাদ আসর চাঁদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন গৌরে গরীবা জামে মসজিদের সামনে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে বাসস্ট্যান্ডস্থ চাঁদপুর পৌর গোরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুম আবদুস সোবহান রানার জানাযা পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সেলিম আকবর, চাঁদপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন বেপারী, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী, সহ-সভাপতি রহিম বাদশা, চাঁদপুর সদর উপজেলা প্রথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শাহবুদ্দিন, চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এম এ লতিফ, মরহুমের একমাত্র ছেলে মো. ইসতিয়াক খন্দকার সৈকত। সংক্ষিপ্ত আলোচনা পরিচালনা করেন চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের অর্থ সম্পাদক মাওলানা আবদুর রহমান। জানাযায় ইমামতি করেন গৌরে গরীবা জামে মসজিদের খতিব মাওলানা খোরশেদ আলম।
এসময় উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র অ্যাড. হেলাল হোসোঈন, চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ, চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের আহ্বায়ক আবদুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সাবেকক সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদাউস, চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন আকাশ, চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কে এম মাসুদ, সময় টিভির স্টাফ রিপোর্টার ফারুক আহমেদ, প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ, দৈনিক ইলশেপাড়ের প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন, জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল্লাহ আল মামুন সূফিয়ান, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম মিজিসহ মুরহুমের আত্বীয়-স্বজন, শুভাকাঙ্খিসহ মুসল্লিরা।
উল্লেখ্য. আবদুস সোবহান রানা একসময় চাঁদপুর শহরের স্বনামধন্য আর্টিস্ট ছিলেন। দৈনিক চাঁদপুর প্রবাহের প্রতিষ্ঠাকাল থেকে তিনি এই পত্রিকার সাথে সম্পৃক্ত ছিলেন। বার্তা বিভাগের পাশাপাশি কার্টুনিস্ট, সার্কুলেশন ম্যানেজার ও ম্যানেজার হিসেবেও তিনি বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সদস্য ছিলেন।