শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের নিদের্শনা

reporter / ৫২৬ ভিউ
আপডেট : রবিবার, ১৫ মে, ২০২২

প্রেস বিজ্ঞপ্তিঃ যেকোন অপপ্রচার রোধে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগে নিদের্শনা প্রদান করা হয়েছে। গত ১৪ মে শনিবার দপ্তর সম্পাদক রনজিত সাহা মুন্না স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিদের্শনা প্রদান করা হয়। এতে বলা হয়, ‘আপনাদের সদয় অবগতির জন্য জানানো হইতেছে যে, চাঁদপুর জেলার রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতে আওয়ামীলীগ এর জাতীয় এবং জেলা ও উপজেলা পর্যায়ের কোন নেতৃবৃন্দকে জড়িয়ে কোন প্রকার বিভ্রান্তি মূলক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার না করার জন্য অনুরোধ জানিয়েছেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি মোঃ হেলাল হোসেন ও সাধারণ সম্পাদক ফেরদাউস মোর্শেদ জুয়েল। সকল পর্যায়ের নেতা কর্মীদের প্রতি এ নির্দেশ প্রদান করেছেন। এসময় তারা আরোও বলেন, এসব অপপ্রচার  বাংলাদেশ আওয়ামীলীগ ও সরকারের সুনামের পরিপন্থী। মনে রাখতে হবে দেশ রত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন রাত কঠোর পরিশ্রম করে আজকের বাংলাদেশকে সফলতার সাথে এগিয়ে নিয়ে যাচ্ছে, এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সকল দেশী বিদেশী ষড়যন্ত্র প্রতিহত করে বাংলাদেশ আওয়ামীলীগ এর পতাকা তলে ঐক্যবদ্ধভাবে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে সরকারের সকল উন্নয়নমূলক কর্মকান্ড জনগণের কাছে প্রচার করার উদ্ধাত্ত আহব্বান জানানো হইল। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করি। উল্লেখ্য গত কয়েকদিন যাবত চান্দিনার একটি ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুর আওয়ামীলীগ নিজেদের ভিতর সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিমুলক পোস্ট দিতে দেখা গেছে।


এই বিভাগের আরও খবর