শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

সেলিম ডগ ইয়ার্ডে অবৈধ বিদ্যুৎ সংযোগ

reporter / ৩২১ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

চাঁদপুরে বাল্কহেডের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ওর্য়ালিং শ্রমিকের মৃত্যু,  আহত ১ 
নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর বলগেটে ওয়ালিংয়ের কাজ করতে গিয়ে রাজন (৩০) নামের এক ওর্য়ালিং শ্রমিকেরর করুন মৃত্যু হয়েছে। ১৫ মে সোমবার দুপুরে চাঁদপুর শহরের ঢালিরঘাট এলাকায় সেলিম ডগ ইয়ারে এই মৃত্যুর ঘটনা ঘটে। এই ঘটনায় মিল্লাত হোসেন (২৮) নামের আরেক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। সে বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত রাজন লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার মাওলানা পাড়া গ্রামের শাহজান মিয়ার ছেলে।
নিহতের সাথে থাকা বাল্কহেডের সুকানি ইমন ও আরেক শ্রমিক আব্দুর রহিম জানান, গত দশ দিন পূর্বে তারা লক্ষ্মিপুর জেলা থেকে হানিফ মালের একটি বোর্ডে  রিপারিং এবং ওর্য়ারলিংয়ে কাজ করার জন্য ঢালীর ঘাট সেলিম ডগ ইয়ারে আসেন। গত ১০ দিন ধরে তারা সেখানে বাল্কহেডের মেরামত কাজ করছিলেন।
সোমবার দুপুর সোয়া ১২ টার দিকে রাজন হাওলাদার পানিতে নেমে বাল্কহেডের পাখার নাট লাগাচ্ছিল। এসময় বাল্কহেডটিতে ওয়েল্ডিং মেশিন দিয়ে ঝালাই করার জন্য বিদ্যুতের সংযোগ দিলে রাজন বিদ্যুতপৃষ্ট হয়ে পানিতে পড়ে যায়। অন্যান্য শ্রমিকরা পানি থেকে রাজনকে আহত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকৃত তাকে ঘোষণা করেন। এসময় একই সাথে মিল্লাত সামে  আরো এক শ্রমিক বিদ্যুৎপৃষ্ঠ হয়ে গুরুতর আহত হয়। তাকে  চাঁদপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাল্কহেডের সুকানি ইমন ও  স্টাফ আব্দুর রহিম  আরো জানায়, সোমবার সকালে সেলিম বেপারীর ডক ইয়ার্ডে কাজ করতে গেলে ওয়েলডিং মেশিন থেকে বার বার বিদ্যুত শট হয়ে যেতো। মালিক পক্ষকে মেশিন পাল্টানোর জন্য বার বার বলা হলেও সেলিম বেপারীর ছোট ভাই তাজুল ইসলাম বেপারী ও সেলিম বেপারীর বড় ছেলে মিলন হােসেন বাবু বেপারী কোনো গুরুত্ব দেয়নি।
স্হানীয়রা জানায়, সেলিম বেপারীর ডক ইয়ার্ডে পিডিবির একটি অবৈধ বিদ্যূত লাইন রয়েছে। এ অবৈধ বিদ্যূতের তারেই বাল্কহেড শ্রমিক রাজন হাওলাদারের মৃত্যু হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার উপ পরিদর্শক মোঃ সেলিম উল্যাহ হাসপাতাল থেকে রাজনের মরদেহ উদ্ধার করে সূরতহাল শেষে থানায় নিয়ে যায়।


এই বিভাগের আরও খবর