শিরোনাম:
স্কুলব্যাগে ২৮৩৬ পিস ইয়াবাসহ মতলবের মাদক কারবারি হাসিম খান চাঁদপুরে আটক মতলবের মাটি ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজের প্রত্যয়, সভাপতিকে সংবর্ধনা বিচার চাইতে গিয়ে উল্টো যৌতুক মামলায় কুয়েত প্রবাসী, লুটপাটের অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ছেংগারচর পৌর বিএনপির মিছিল চাঁদপুর জেলা প্রশাসন থেকে চাঁদপুর প্রেস ক্লাবে কম্পিউটার সামগ্রী প্রদান মতলব উত্তরে কাসেমিয়া ইসলামী ঐক্য পরিষদের ইসলাহি মাহফিল সম্পন্ন মতলব উত্তরে ধনাগোদা নদীর ওপর ৩৫০ মিটার সেতু নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন প্রত্যেক মুসলমানের জীবনে ঈমান ও আকিদার গুরুত্ব অপরিসীম ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) চাঁদপুর জেলা শাখার মতবিনিময় সভা পুষ্পের জোড়া গোলে ফাইনালে ফরিদগঞ্জ

স্কুলব্যাগে ২৮৩৬ পিস ইয়াবাসহ মতলবের মাদক কারবারি হাসিম খান চাঁদপুরে আটক

reporter / ৩৬ ভিউ
আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

 

সাইফুর রহমান সবুজঃ
স্কুল ব্যাগে করে ইয়াবা পাচারকালে মতলব দক্ষিণে ডিঙ্গাভাঙ্গা গ্রামের হাসিম খাঁন (৩৫) নামক এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর)শহরের কালিবাড়ি ওয়ান মিনিটের মোড় সংলগ্ন সাধনা ঔষধালয়ের সামনে চাঁদপুর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে
চাঁদপুর শহরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে স্কুল ব্যাগে থাকা ২ হাজার ৮৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাশিম খান (৩৫) নামে যুবককে আটক করে।
আটককৃত হাশিম খান চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা গ্রামের খান বাড়ির বাসিন্দা।
উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য সাড়ে ৮ লাখ টাকা বলে জানান পুলিশ।
মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ওই এলাকায় মাদক কেনাবেচার খবর পেয়ে মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় ওই যুবকের সাথে থাকা স্কুল ব্যাগটি তল্লাশি করা হয়। পরে ওই স্কুলব্যাগের ভেতর থেকে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, উদ্ধার করা ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন যুবক। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


এই বিভাগের আরও খবর