শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

স্বপ্নছায়া বন্ধুমহল স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ

reporter / ৩০৮ ভিউ
আপডেট : সোমবার, ২৬ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ২৫ জুন রবিবার সকালে স্বপ্নছায়া বন্ধু মহল স্বেচ্ছাসেবী সংগঠন(দেশ ও প্রবাস) এর উদ্যোগে অর্ধশতাধিক নারী ও পুরুষের মাঝে ঈদ উপহার শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
উপহার বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় রুবেল ইসলাম রাকিবের সভাপতিত্বে মোসলেম উদ্দিন স্বপনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক সুলতান মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্গাপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড ইউপি সদস্য সিদ্দিকুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, ” স্বপ্নছায়া বন্ধুমহল স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অসহায় সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ একটি অন্যতম সেবামূলক ভালো উদ্যোগ। বিত্তবানরা ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোর পাশে দাঁড়ালে দুঃখ- দুর্দশাগুলো অনেকাংশেই লাঘব হবে।
আলোচনা শেষে মিলাদ ও দোয়া মোনাজাত করা হয়, মোনাজাত পরিচালনা করেন ব্রাক্ষ্মনচক কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম হাফেজ মাওলানা নাজির আহমেদ।


এই বিভাগের আরও খবর