শিরোনাম:
খুনিদের ফাঁসি হোক, নিরীহ আওয়ামী লীগের ক্ষতি যেন না হয় : এনায়েতুল্লাহ আব্বাসী মতলব উত্তরে ডাকাতি মামলার আসামি’সহ গ্রেপ্তার ৩ ১০ সন্তান থেকেও আশ্রয়ের অনিশ্চয়তায় ৮০ বছরের জয়নব, দুই মাসের ব্যবস্থা করলেন ইউএনও জমি দখলের অভিযোগ অস্বীকার, অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার পক্ষে সংবাদ সম্মেলন মতলবে উত্তর বাইশপুর গণ কবরস্থানের কমিটি গঠন শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা

হাইমচর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা

reporter / ৪৩৮ ভিউ
আপডেট : রবিবার, ২৪ জুলাই, ২০২২

মোঃ আলমগীর হোসেনঃ
হাইমচর উপজেলায় জাতীয় মৎস্য
সপ্তাহ ২০২২ উদ্বোধন ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুলাই রবিবার বিকেল ৪ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার  চাই থোয়াইহলা চৌধুরী সভাপতিত্বে ও উপজেলা মৎস্য অফিসার মাহবুব রশিদ এর পরিচালনায় মৎস্য সপ্তাহ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী।
প্রধান অতিথির বক্তব্যে নূর হোসেন পাটওয়ারী বলেন,,হাইমচর উপজেলাটি নদীমাতৃক উপজেলা,বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের দৃষ্টি হাইমচর উপজেলার প্রতি।সরকারের মৎস্য অধিদপ্তরের সকল সুযোগ সুবিধা হাইমচরের জেলেরা পেয়ে থাকেন।হাইমচর উপজেলায় রয়েছে নদীনালা,খালবীল ও অসংক্ষ ছোটবড় পুকুর ও জলাশয়,হাইমচরে মৎস্য উৎপাদন আরও বৃদ্ধি করতে হাবে।
সমাপনী বক্তব্যে সভার সভাপতি চাই থোয়াইহলা চৌধুরী,উপজেলা নির্বাহী অফিসার বলেন,,,সরকারের মৎস অধিদপ্তরের সকল সহায়তা আপনাদের মাঝে সঠিক ভাবে বিতরণ করা হয়ে থাকে,হাইমচর উপজেলার মৎস্য চাষীরা কেন পিছিয়ে থাকবে।উপজেলা মৎস্য অফিসা ও উপজেলা পরিষদ সরকারের হয়ে আপনাদের পাশে আছে এবং থাকবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা ভুমি অফিসার আবদুল্লাহ আল ফয়সাল, ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, হাইমচর প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম, নীলকমল নৌ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোহাম্মদ হোসেন, গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান গাজী, জেলা আওয়ামী মৎস্য জীবী লীগের সাধারণ সম্পাদক মানিক দেওয়ান, দক্ষিণ আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহমেদ দেওয়ান, হাইমচর উপজেলা আওয়ামী মৎস্য জীবী লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ হোসেন গাজী, মোক্তার আহমেদ দর্জি প্রমুখ।


এই বিভাগের আরও খবর