শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

হাজীগঞ্জে গন্ধর্ব্যপুর দক্ষিন ও ৮নং হাটিলা পূর্ব: ইউনিয়ন যুবদলের কমিটি ঘোষনা

reporter / ৩০১ ভিউ
আপডেট : শনিবার, ২৩ জুলাই, ২০২২

হাজিগন্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হাজীগঞ্জ উপজেলা শাখার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন ও ৮নং হাটিলা পূর্ব ইউনিয়ন যুবদলের কমিটি ঘোষনা করা হয়েছে।
২২ (জুলাই) শুক্রবার বিকালে হাজীগঞ্জ দক্ষিণ বাজারে উপজেলা যুবদলের সদস্য সচিব কাজী জসিম উদ্দিনের সঞ্চালনায় উল্লেখিত দুই ইউনিয়ন যুবদল নেতৃবৃন্দের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক আকতার হোসেন দুলাল
ঘোষিত ফলাফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আমিন খাঁন মিন্টু ও সাধারণ সম্পাদক পদে শেখ ফরিদ সুমন এবং হাটিলা পূর্ব ইউনিয়ন যুবদলের সভাপতি পদে মনির হোসেন মৃধা ও সাধারণ সম্পাদক পদে কামাল খাঁনের নাম ঘোষণা করেন তিনি।
এ সময় আকতার হোসেন দুলাল বলেন, গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন যুবদলে সভাপতি পদে আমিন খাঁন মিন্টু ও সোহাগ খাঁন মনোনয়নপত্র ক্রয় ও জমা দেন। পরবর্তীতে সোহাগ খাঁন তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করায় আমিন খাঁন মিন্টুকে চূড়ান্ত প্রার্থী হিসাবে সভাপতি পদে নির্বাচিত ঘোষণা করা হল।
একইভাবে সাধারণ সম্পাদক পদে শেখ ফরিদ সুমন ও হুমায়ুন আজাদ মনোনয়নপত্র ক্রয় ও জমা দেন পরবর্তীতে হুমায়ুন আজাদ তাঁর মনোনয়নত্র প্রত্যাহার করায় শেখ ফরিদ সুমনকে পদে চূড়ান্ত প্রার্থী হিসাবে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ঘোষণা করা হল।
অপর দিকে ৮নং হাটিলা পূর্ব ইউনিয়ন যুবদলের সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসাবে মনির হোসেন মৃধা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ায় তাঁকে চূড়ান্ত প্রার্থী হিসাবে সভাপতি পদে নির্বাচিত ঘোষণা করা হল।
সাধারণ সম্পাদক পদে কামাল খাঁন ও মাসুদ মোল্লা মনোনয়নপত্র ক্রয় ও জমা দেন। পরবর্তীতে মাসুদ মোল্লা মনোনয়নপত্র প্রত্যাহার করায় কামাল খাঁনকে চূড়ান্ত প্রার্থী হিসাবে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ঘোষণা করা হল।
 ফলাফল ঘোষণার পূর্বে নেতৃবৃন্দের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন বেলাল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমন।
এ সময় উপস্থিত ছিলেন  বিএনপি নেতা অহিদুল ইসলাম, সুলতান আহমেদ বাবুল, নূর মোহাম্মদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমাম হোসেন লিটন, শুকুর আলম বেপারী ও জুলহাস চৌধুরীসহ উপজেলা এবং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন ও হাটিলা পূর্ব ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর