শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

হাজীগঞ্জে দশ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

reporter / ২৫৩ ভিউ
আপডেট : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

আনোয়ার হোসেন মানিকঃ
হাজীগঞ্জে দশ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।
(১১ ডিসেম্বর) রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুল আজিজ, প্রভাকর বড়ুয়া ও এএসআই পলাশ মজুমদারসহ সঙ্গীয় ফোর্স হাজীগঞ্জ  উপজেলা পরিষদের মেইন গেইটের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে পাশে অবস্থান নেয়।
মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে পুলিশ তাদেরকে আটক করে। ওইসময় তাদের কাছে থাকা দুইটি ব্যাগে থেকে দশ কেজি গাঁজা উদ্ধার করে।
যার বাজার মূল্য আনুমানিক ২লক্ষ টাকা।
আটককৃতরা হলো, কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার কাটারাপাড়া গফুর হাজী বাড়ীর মৃত রোশন আলীর ছেলে মোঃ রুহুল আমিন (৩৪), একই জেলার কুমিল্লা কোতোয়ালী উপজেলার ঝাকুনিপাড়া কানা বাচ্চু মিয়ার বাড়ীর মৃত দেলোয়ার হোসেনের ছেলে মোঃ রাজা মিয়া (৩০)
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞেসাবাদে জানাগেছে তারা সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন জেলায় অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন ধরণের
মাদকদ্রব্য স্বল্প মূল্যে সংগ্রহ করে তারা নিজ নিজ থানা এলাকাসহ দেশের বিভিন্ন থানা এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসিতেছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।


এই বিভাগের আরও খবর