শিরোনাম:
মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

হাজীগঞ্জে বিসিএস উত্তীর্ণদের মেয়রের সংবর্ধনা

admin / ৭১৫ ভিউ
আপডেট : বুধবার, ১০ নভেম্বর, ২০২১

৪২তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে উত্তীর্ণ হাজীগঞ্জের ৭ জনকে সংবর্ধনা দিয়েছেন, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন। ৩ নভেম্বর বুধবার বিকালে পৌরসভা চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে পৌরসভার পক্ষ থেকে এই সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে শুরুতেই সংবর্ধিতদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন মেয়র। সংবর্ধিতরা হলেন, ডা.সুমাইয়া বিনতে কবির,ডা. রাজীব কুমার সাহা অন্তু, ডা.মো.নুরুন নবী জুয়েল,ডা.মাহাদীয়ে বাশার, ডা.ফাহিম রায়হান শুভ, ডা. মাগফেহুরাতুন্নেছা উর্মী ও ডা. শান্ত সাহা।

এর আগে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন, বিশেষ অতিথি হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ,ইকবালুজ্জামান ফারুক,শাহনাহ ঝর্ণা। সংবর্ধিতদের পক্ষে ডা. মো.নুরুন নবী জুয়েল,ডা.সুমাইয়া বিনতে কবির ও ডা.শান্ত সাহা।

এরপর হাজীগঞ্জ পৌরসভার নগর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত হয়।


এই বিভাগের আরও খবর