শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

হাজীগঞ্জ ডাকাতিয়া নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

reporter / ২৯৪ ভিউ
আপডেট : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের হাজীগঞ্জে ডাকাতিয়া নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৪ সেপ্টেম্বর বিকেলে হাজীগঞ্জ পৌরসভাধীন দক্ষিণ বলাখাল ডাকাতিয়া নদীর একরাশ জলরাশিতে বর্ণিল এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।

দক্ষিণ বলাখাল সমাজ কল্যাণ যুব সংঘের আয়োজনে ২৬তম নৌকা বাইচ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ নির্বাচনি এলাকার সংসদ সদস্য মেজর অব.রফিকুল ইসলাম বীরউত্তম।

এ সময় নৌকা বাইচ দেখতে নদীর তীরে ভিড় জমায় হাজার হাজার নারী পুরুষ। আবহমান বাংলার ঐতিহ্য ধরে রাখতে নৌকা বাইচের আয়োজন বলে জানান আয়োজকরা।

নৌকা বাইচের পাশাপাশি হা-ডু-ডু, রশি (দঁড়ি) টানাটানি প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রাশেদুল ইসলাম, নারী বীরমুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন নাহার চৌধুরী,সাবেক ছাত্রনেতা সত্যব্রত ভদ্র মিঠুন,পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহম্মদ খসরু,জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাহিদুর রহমান জাহিদ প্রমুখ।

আবু তাজের লিটন ভুঁইয়ার সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা তাছলীম আলম শিশিরের উপস্থাপনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ,জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা.আহসান হাবীব অরুণ,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন প্রমুখ।

দক্ষিণ বলাখাল সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি হাবিবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় এ সময় উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক জাকির হোসেন সোহেল,পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক তাজুল ইসলাম,পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী,সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর