শিরোনাম:
চাঁদপুরে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘লোকা’র আত্মপ্রকাশ সভাপতি পলাশ ও সম্পাদক সিয়াম জাতীয় ও আন্তর্জাতিক আসরে অংশ নিতে প্রস্তুত বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন চাঁদপুর জেলা প্রশাসকের হাতে তুলে দিলেন ৪৩০ টি শীতবস্ত্র আশা দৈনিক বাংলা পত্রিকার মতলব চাঁদপুর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক বিমল দেবনাথ মতলব উত্তরে মাদ্রাসা থেকে বাড়ি গিয়ে নিখোঁজ ৩ ছাত্র, উদ্বিগ্ন পরিবার মতলবের উপাদী উত্তরে চেয়ারম্যান পদপ্রার্থী হিরনের উঠান বৈঠক মতলব উত্তরে পূর্ব বিরোধের জেরে হামলার অভিযোগ, নাকের হাড় ভাঙল যুবকের মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সের ফিশারির মাছ ভোর রাতে ধরে নিলেন স্বাস্থ্য কর্মকর্তা! শিশু ধর্ষণের অভিযোগ মতলব উত্তরে বসতঘরে হামলা-লুটপাটের পাল্টা অভিযোগ ছাদে কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে গৃহবধূর মৃত্যু

অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা

reporter / ৪৮৯ ভিউ
আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

ফরিদগঞ্জ  প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জে মনির হোসেন (৪৫) নামে এক তেল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলা সদরের কেরোয়া ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান।
খুচরা তেল বিক্রেতা মনির হোসেন প্রতি লিটার তেল ১৪০ টাকা মূল্যে বিক্রি করেছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত আসলে জ্বালানি তেলের খুচরা বিক্রেতা মনির হোসেনের বিরুদ্ধে অতিরিক্ত মূল্যে জ্বালানি বিক্রির সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তিতে অতিরিক্ত মূল্যে তেল বিক্রি না করার জন্য হুশিয়ারি প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান বলেন, ‘জ্বালানি তেলের মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রেতাদের বিরুদ্ধে কেরোয়া ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মনির হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি জরিমানার অর্থ পরিশোধ করেছেন।’
এ সময় ফরিদগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক নুরে আলমসহ পুলিশের একটি দল ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর