শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

অসহায় এক রোগীর পাশে নারায়ণপুর প্রেসক্লাব

reporter / ৩৬৮ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

অসহায় এক রোগীর পাশে নারায়ণপুর প্রেসক্লা
নিজস্ব প্রতিনিধিঃ
মতলব দক্ষিণে অসহায় এক রোগীর পাশে দাঁড়িয়েছে নারায়ণপুর প্রেসক্লাব। আজ ১১ জানুয়ারি সন্ধ্যায় নারায়ণপুর প্রেসক্লাবের পক্ষ থেকে অসহায় ওই রোগীকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাড়ৈগাঁও গ্রামের চানবক্স মুন্সির ছেলে মো. নাছির উদ্দিন দীর্ঘদিন নাকের জটিলতা নিয়ে চিকিৎসাধীন রয়েছেন । চিকিৎসা চালাতে গিয়ে তিনি সর্বশান্ত হয়ে পড়েন। বর্তমানে তিনি ঢাকা শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এ অবস্থায় তিনি চিকিৎসা ব্যায় চালাতে অক্ষম হয়ে পড়েছেন। এমতাবস্থায় নাছির উদ্দীনের পরিবার নারায়ণপুর প্রেসক্লাবে একটি মানবিক আবেদন করলে প্রেসক্লাবের পক্ষ থেকে অসহায় ওই রোগীকে নগদ দশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। মো. নাছির উদ্দীনের পক্ষে এ আর্থিক সহায়তা গ্রহণ করেন নারায়ণপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসেন কানন।
এসময় নারায়ণপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আরিফ বিল্লাহ, সাধারণ সম্পাদক এম রেজোয়ান বাদল, সাবেক সভাপতি সাইফুল ইসলাম রনি, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব, যুগ্ম সম্পাদক সুজন সরকার, সাংগঠনিক সম্পাদক মিঞা মো. মামুন, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, কার্যকরি সদস্য আসিফ ইকবাল ডনসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর