শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

অ্যাডঃ মোখলেছুর রহমানের স্মরণে ফুলকোর্ট রেভারেন্স ও শোকসভা অনুষ্ঠিত

reporter / ২৩৩ ভিউ
আপডেট : সোমবার, ৫ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডঃ  মোখলেছুর রহমানের স্মরণে ফুলকোর্ট রেভারেন্স ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ( ৪ জুন )  সকাল ১১ টায়  জেলা জজ আদালতে চাঁদপুরের সিনিয়র   জেলা ও দায়রা জজ  মোঃ মহসিনুল হকের উপস্থিতিতে ফুলকোর্ট রেভারেন্স পালন করা হয়। এ সময় জেলা জজশীপ  ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সহ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ও সিনিয়র আইনজীবীরা    উপস্থিত ছিলেন ।

ফুলকোর্ট রেভারেন্স শেষে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অ্যাড : মোখলেছুর  রহমানের স্মরণে শোক সভার আয়োজন করা হয় সমিতির পক্ষ থেকে । সভায় সভাপতিত্ব করেন সমিতির বর্তমান সভাপতি অ্যাডঃ  এ.টি.এম মোস্তফা কামাল ।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ  এ.জেড.এম রফিকুল হাসান রিপনের পরিচালনায় শোকসভায় বক্তব্য রাখেন   সমিতির সদস্য ও সিনিয়র আইনজীবী অ্যাডঃ ফজলুল হক সরকার,  অ্যাডঃ ইকবাল বিন বাশার, অ্যাডঃ  জহিরুল ইসলাম, অ্যাডঃ  সেলিম আকবর, অ্যাডঃ আহসান হাবীব,  অ্যাডঃ শেখ জহিরুল ইসলাম,  অ্যাডঃ আমানুল্লাহ  (১), অ্যাডঃ মোবারক হোসেন,অ্যাডঃ  শেখ আবুল খায়ের মোহাম্মদ সালেহ, অ্যাডঃ  দুলাল মিয়া পাটওয়ারী,  অ্যাডঃ  আলহাজ্ব মিজানুর রহমান,   অ্যাডঃ মজিবুর রহমান ভূইয়া,  অ্যাড: এমরান হোসেন,  অ্যাডঃ তোফায়েল হোসেন জোসেফ,  অ্যাডঃ জয়নাল আবেদীন,  অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ প্রমুখ। শোক সভার শুরুতে সমিতি মিলনায়তনে কোরআন তেলওয়াত  করেন অ্যাডভোকেট জাবির হোসাইন  ।  অনুষ্ঠান শেষে বাদ জোহর  জেলা আইনজীবী সমিতির তৃতীয় তলার মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়  ।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডঃ  মোখলেছুর রহমান হাইমচর উপজেলার উত্তর চরভৈরবী এলাকায় জন্মগ্রহণ করেন।     তার বাবার নাম মরহুম আব্দুল মজিদ।  তিনি হাইমচর মহাবিদ্যালয় এর প্রতিষ্ঠাতা ও হাইমচর উপজেলা বিএনপি’র সাবেক  সভাপতি ছিলেন ।    তিনি ১৯৭৯ সালে  ঢাকা সেন্ট্রাল ল কলেজ হতে এলএলবি পাস করেন এবং  বাংলাদেশ বার কাউন্সিল হতে ১৯৮৪ সালের ৫ ই মাচ এন্ডরোলমেন্ট হন এবং ৭ ই মাচ   চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন এবং মৃত্যুর আগের দিন পর্যন্ত তিনি আইনজীবী সমিতির সদস্য হিসেবে দায়িত্ব পালন করুন।  তিনি ১ জুন বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় নিজ বাড়িতে  মারা যান ( ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন )।  মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ আত্মীয়-স্বজন,  নাতি – নাতনী ও শুভাকাঙ্খী রেখে যান।


এই বিভাগের আরও খবর