শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ইউসুফ গাজীর সমর্থনে জেলা আওয়ামীলীগের জরুরি সভা

reporter / ৩৮৪ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থিত প্রার্থী ইউসূফ গাজীকে বিজয়ী করার লক্ষে জেলা আওয়ামীলীগের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।১৪ সেপ্টেম্বর বুধবার বিকেলে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জরুরী সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।

এসময় তিনি বলেন, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ইউসুফ গাজীকে মনোনয়ন দিয়েছেন। দলের প্রার্থী হিসেবে ইউসুফ গাজীর বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নিজেদের স্বার্থের চেয়ে দলের স্বার্থ সবার আগে দেখতে হবে। নিজেদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে কিন্তু কোন অবস্থাতেই প্রতিহিংসা থাকা যাবে না। দলীয় সভানেত্রীর সিদ্ধান্তের বাহিরে যাওয়ার কোন সুযোগ নেই।

নাছির উদ্দিন আহমেদ আরো বলেন, আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, আর এর সুফল পুরো জাতি ভোগ করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কুচক্রি মহল কুৎসা রটাচ্ছে। আমরা এক অভিন্ন, ঐকবদ্ধ। এসব পোষ্ট দেখে কেহ বিভ্রান্ত হবেন না। যারা এসব করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব ইউছুফ গাজী, সাবেক সংসদ সদস্য ড. শামছুল হক ভূইয়া, সহ সভাপতি ইঞ্জি আব্দুর রব ভূইয়া, যুগ্ম সাধারন সম্পাদক আহসান উল্যাহ আখন্দ, অ্যাডঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, এডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া, শাহির হোসেন পাটওয়ারী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী, সদস্য নুরুল ইসলাম নাজিম দেওয়ান, গাজী মোঃ মাইনুদ্দিন, কামরুজ্জামান মিন্টু, সাইয়েদুল ইসলাম বাবু, ওহাব জমাদার, প্রমুখ।

সভার শুরুতেই জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ইউসুফ গাজীকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেক ফুল দিয়ে বরন করে নেওয়া হয়।


এই বিভাগের আরও খবর