শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

 আদর্শ সমাজ গঠন করতে হলে অবশ্যই আদর্শ মানুষের প্রয়োজন ……… রুহুল আমিন সেলিম 

reporter / ৩২৩ ভিউ
আপডেট : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

মোঃ আল আমিন:
ফরিদগঞ্জ উপজেলা ১৪ নং ইউনিয়ন কালিরবাজারে প্রতিষ্ঠিত ‘স্বপ্ন ছায়া’ সামাজিক সংগঠন’র অফিসিয়াল টি-শার্ট, আইডি কার্ড এবং মাথার ক্যাপের উন্মোচন করা হয়।
২৮ ডিসেম্বর (বুধবার) জিল্লুর রহমান অভ্র’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসানের সঞ্চালনায় সংগঠনটির প্রধান কার্যালয়ে টি-শার্ট উন্মোচন ও আইডি কার্ড প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালির বাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব রুহুল আমিন (সেলিম)।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকে আমি এমন একটি প্রোগ্রামে উপস্থিত হতে পেরে সত্যি অনেক আনন্দিত। একটি আদর্শ সমাজ গঠন করতে হলে অবশ্যই আদর্শ মানুষের প্রয়োজন, সুবিধাবঞ্চিত পরিবার গুলোর মুখে হাসি ফুঁটানো সমাজসেবা সহ ইত্যাদি কর্মকান্ড করে সত্যি ই প্রসংশার দাবিদার ‘স্বপ্ন ছায়া’ সামাজিক সংগঠন। এই সংগঠনের সাথে যুক্ত সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা।
আলোচনা শেষে, সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনজন সদস্য কে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদানের পর অতিথিবৃন্দ সংগঠনের অফিসিয়াল টি-শার্ট শুভ উন্মোচন করেন এবং অতিথি বৃন্দ সংগঠনের সকল সদস্যদের আইডি কার্ড পরিয়ে ফুল দিয়ে বরণ করে নেন।
সংগঠনের দপ্তর সম্পাদক সাব্বির আহম্মেদ বলেন,  একটি টি-শার্ট একটি সংগঠনের ভালোবাসার গল্প প্রত্যেক সদস্যদের আবেগ-ঘনমুহুর্ত শীতল অনুভূতি। একটি টি-শার্ট সংগঠনের ও আমার অহংকার, আমার মনোবল, আমার অনুপ্রেরণা, আমার রক্ষাকবচ, আমার অস্তিত্ব। আমরা সত্যিই অনেক আনন্দিত টি-শার্ট ও আইডি কার্ড পেয়ে।
টি-শার্ট এবং লোগো’র রং সাদা কেন জানতে চাইলে তিনি বলেন, আমাদের টি শার্ট সাদা, সাদা পূর্ণতা  পরিশুদ্ধতা ও শান্তির প্রতীক। আমাদের লোগো লাল ও সবুজ, সবুজ সেবা তারুণ্য  শক্তি শান্তি ও জাতীয় প্রতীক। লাল,  রক্ত ভালোবাসা আন্তরিকতা ও  সাহসিকতা প্রতীক।
অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক জাকির হোসেন, তরুণ সাংবাদিক শামীম হাসান এবং প্রবাসী সদস্য জনাব কাউসার খান এবং মোঃ রনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ সাইফুল ইসলাম মিসু দেওয়ান,  মোঃ রাসেদ হোসেন, মোঃ মাইনুদ্দিন পাটোয়ারী, মোঃ রাসেল আহমেদ, মোঃ জাহিদ হাসান, মোঃ হাসান রাফি, মোঃ সানজিদ পাটোয়ারী, মোঃ বিপুল মৃধা, মোঃ আরিয়ান গাজী, মোঃ অপি পাটোয়ারী, মোঃ  মমিনুল ইসলাম ফয়সাল, মোঃ হৃদয় খান, মোঃ আসিফ হোসেন এবং আয়েশা আক্তার সহ অন্যান্যরা।


এই বিভাগের আরও খবর