শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মতলব দক্ষিণে বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে সম্পত্তি দখলের অভিযোগ

reporter / ২৯৫ ভিউ
আপডেট : রবিবার, ১৪ আগস্ট, ২০২২

মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের মতলব দক্ষিণে বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে বিরোধপূর্ন সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ রেনু জমাদার ও অরুন জমাদার গংদের বিরুদ্ধে। গত ১৩ আগস্ট সকালে উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নের তেলীমাছুয়াখাল গ্রামের জমাদার বাড়িতে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী মো. জামাল হোসেন। অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ।
জানা গেছে, মতলব দক্ষিণ উপজেলার তেলমিাছুয়াখাল মৌজার ৫০৬নং খতিয়ানভুক্ত ৩৩৮ নং দাগে মোট ৬ শতাংশ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। উক্ত সম্পত্তির কিছু অংশে একটি দোচালা টিনের ঘর তৈরি করে দীর্ঘদিন বসবাস করে আসছেন মৃত মহর আলী জমাদারের ছেলে মো. জামাল হোসেন জমাদার। ওই সম্পত্তির বাকী অংশ রেনু জমাদার গং জবরদখল করে রাখায় সম্পত্তির অপর ওয়ারিশ সফিয়া খাতুন বাদী হয়ে চাঁদপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে নালিশী সম্পত্তি নিয়ে উচ্ছদের জন্য একটি মোকাদ্দমা দায়ের করেন। যার নং ৮৬২০।
এদিকে একই সম্পত্তির উপর প্রতিপক্ষ অরুন জমাদার বাদী হয়ে চাঁদপুর আদালতে একটি নিষেধাজ্ঞা মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে আদালত বিরোধপূর্ন সম্পত্তিতে কোনো প্রকার স্থাপনা নির্মাণ, আকার আকৃতি পরিবর্তন না করা ও মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষের মধ্যে স্থিতা অবস্থা বজায় রাখার জন্য আদেশ প্রদান করেন। কিন্তু নিষেধাজ্ঞা মামলার বাদী অরুন জমাদার গং আদালতের আদেশ অমান্য করে গতকাল ১৩ আগস্ট সকালে জামাল জমাদারের দখলীয় বাড়িঘর ভাংচুর করে নগদ টাকাসহ মালামাল লুটপাট করে নিয় যায় বলে জানান জামাল জমাদার। এ ঘটনায় বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভূক্তভোগী মো. জামাল হোসেন জমাদার।
ভূক্তভোগি জামাল হোসেন জানান, শনিবার সকালে তেলীমাছুয়াখাল গ্রামের রেনু জমাদর, অরুন জমাদার, জামাল জমাদার, রোকেয়া বেগম, সখিনা বেগম ও শান্তি বেগমসহ ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ দল নিয়ে আমাদের বসতীয় দোচালা ঘর ভাংচুর করে ঘরে থাকা নগদ ৪৫ হাজার টাকাসহ ও মালামাল লুটপাট করে নিয়ে যায়। তিনি আরও জানান এ সম্পত্তি নিয়ে চাঁদপুর আদালতে একাধিক মালমা চলমান রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত রেনু জমাদার জানান, জামাল হোসেন গং নিজের ঘর নিজেরাই ভেঙ্গে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করার চেষ্টা করছে।
মতলব দক্ষিণ থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ জানান, এ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ করেছে। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে


এই বিভাগের আরও খবর