মোঃ কামরুল হাসান রাব্বিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ইসলামপুর হাজি আলী আকবর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনে চাঁদপুরের মতলব থেকে “আমরাও মানুষ মানবিক সংগঠনের” ১৩ জনের একটি দল গিয়ে বিনামূল্যে ০৩ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি রক্তদান বিষয়ক পরামর্শ প্রদান করে।
এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন আমরাও মানুষ মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক নাইম হোসাইন, তিনি বলেন, “নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার ইসলামপুরে স্বেচ্ছাসেবীদের অনুরোধে বিনামূল্যে শিক্ষার্থীদের ও এলাকাবাসীর রক্তের গ্রুপ নির্ণয় করতে পেরে আমরা আনন্দিত। আমরাও মানুষ মানবিক সংগঠন সারাদেশে বিনামূল্যে রক্তদান সেবার পাশাপাশি সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিতদের পাশে দাড়িয়ে আসছে। যেকোনো দুর্যোগে দেশের যেকোনো প্রান্তে সেবা প্রদানে আমরা প্রস্তত রয়েছি”।
আলোচনা সভায় এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনটির সদস্য আহসান হাবীব, এস কে সানি, সাদিয়া, ইউসুফসহ আরও অনেকে। এসময় তারা বলেন, “সোনারগা উপজেলার মেঘনাপাড়ের অনেকেই তাদের রক্তের গ্রুপ জানতেন না, মতলব থেকে এসে এই ক্যাম্পেইনের মধ্য দিয়ে তাদেরকে আমরা রক্তের গ্রুপ জানাতে পেরেছি।অনেকেই রক্তদানে তাদের স্বদিচ্ছার কথা জানিয়েছেন। এই ধরনের ক্যাম্পেইন সারাদেশে করা হলে রক্তদাতার সংখ্যা আরও বহুগুণে বৃদ্ধি পাবে।
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের এই ক্যাম্পেইনটি একটি স্বেচ্ছাসেবী মিলনমেলায় রূপ নেয়। এছাড়াও বিনামূল্যে রক্তের গ্রুপ জানতে পেরে আনন্দের বহিঃপ্রকাশ ঘটান রক্তের গ্রুপ জানতে আসা সকলে।
এসময় জুয়েল মুক্তি, মনির হোসেন, ফাতেমা, নিলুফা, সাব্বির, ফয়সাল, হাসান, ফারহান বাবু, রুবেল, সোহেল, সুজন, লিটনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।