শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

আশিকাটিতে শেখ রাসেল স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ

reporter / ২২৪ ভিউ
আপডেট : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

চাঁদপুর আশিকাটি ইউনিয়নে ওয়ান টাচ ক্লাবের আয়োজনে শেখ রাসেল স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে হাফানিয়া বালুর মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

বিশিষ্ট সমাজসেবক হাজি মোঃ মিজানুর রহমান মিজি’র সভাপতিত্বে ও সোনালী সুদিন সমাজকল্যাণ সংস্থার চেয়ারম্যান মোঃ আবু হানিফ এর পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক আবেদ শাহ্, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম, জেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক হারুন-অর-রশিদ-রশিদ হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আতাউর রহমান পাটওয়ারী, ওয়ানটাচ ক্লাবের প্রতিষ্ঠাতা আলী আহমেদ স্বপন, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ মোফাজ্জল বেপারী, ওয়ানটাচ ক্লাবের সভাপতি। ফাইনাল খেলা পরিচালনা করেন ওয়ানটাচ ক্লাবের সভাপতি মোঃ জুয়েল মিজি।


এই বিভাগের আরও খবর