শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা ব্যবহার নির্দেশিকা-২০২১ এর ওপর প্রশিক্ষণ কর্মসূচি

reporter / ৬৬৫ ভিউ
আপডেট : সোমবার, ৮ আগস্ট, ২০২২

তেলের মূল্য বৃদ্ধি , দ্রব্য মূল্যের দাম বৃদ্ধিসহ নানা ধরনের অরজকতা সৃষ্টি রোধে কাজ করতে হবে
—– জেলা প্রশাসক কামরুল হাসান 
বিশেষ প্রতিনিধিঃ
 এলজিএসপি-৩ এর আওতায় উপজেলা নির্বাহী অফিসার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ সচিব গনের অংশগ্রহণে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা ব্যবহার নির্দেশিকা-২০২১ এর ওপর প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ আগষ্ট) সকালে জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর সার্কিট হাউজের মিলনায়তনে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক  কামরুল হাসান।
তিনি বক্তব্যে বলেন, এলজিএসপি কার্যক্রম ২০০৬ সালে শুরু হয়েছে। আপনাদের ইউনিয়নের আয় বৃদ্ধি করতে হবে। প্রতিটি ইউনিয়নে আস্থার জায়গা তৈরি করতে হবে। সময়মত কর পরিশোধ করার জন্য জনগণকে উদ্ধুদ্ধ করতে হবে। স্থানীয় সরকার ২০০৯ আইনটি সকলে ভালভাবে জানতে পড়তে হবে। কেউ যদি আইনটি না জানেন, তাহলে তা প্রয়োগ করতে পারবেন না।
তিনি আরোও বলেন, কমিউনিটি ক্লিনিকগুলো উন্নয়নে কাজ করতে হবে। জনগনের স্বাস্থ্য সেবা নিশ্চিতে কাজ করতে হবে। জন্ম নিবন্ধনের দিক দিয়ে চট্টগ্রাম বিভাগের মধ্যে চাঁদপুরের অবস্থান শেষের দিকে। আমি ইউপি সচিবদের সাথে সভা করেছি। দ্রুত তা ১ থেকে ৩ এর মধ্য চাঁদপুরের অবস্থান নিয়ে আসতে হবে। তেলের মূল্য বৃদ্ধি, সয়াবিনের দাম বৃদ্ধি, দ্রব্য মূল্যের দাম বৃদ্ধিসহ নানা ধরনের অরজকতা সৃষ্টি রোধে কাজ করতে হবে। পন্যের দাম বাড়বে আবার কমবে। এই নিয়ে কেউ কোন ধরনের নাশকতা যেন না করতে পারে, সেই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। আপনারা স্বচ্ছতার সাথে কাজ করবেন। সুন্দর বাংলাদেশ বিনির্মানে সকলে যার যার অবস্থান থেকে কাজ করবেন।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইমতিয়াজ হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এলজিএসপি-৩ এর উপ-প্রকল্প পরিচালক প্রশাসন, অর্থ ও ক্রয় মোঃ জহিরুল ইসলাম।
ডিস্ট্রিক ফ্যাসিলেটর রিয়াজ উদ্দিন এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ইএলজি ডিএফ নূর উদ্দিন মাহমুদ।


এই বিভাগের আরও খবর