মোঃ আলমগীর হোসেনঃ
আগামী ২৮ নং নভেম্বর চরভৈরবী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ৯ নং ওয়ার্ডের বর্তমান সফল মেম্বার রুহুল আমিন বেপারী
স্থানীয় এলাকাবাসীদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।
৪ নভেম্বর শুক্রবার সকালে হাইমচর উপজেলা নির্বাচন অফিসার শাহাজাহান মামুন এর নিকট মনোনয়ন পত্র দাখিল করেন।
মনোনয়ন পত্র দাখিল করার সময় উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা মোঃ রুহুল আমিন বেপারী, দাদন মাঝি, বিল্লাল বেপারী,মিলন বেপারী, শাদেক বেপারী, মহন হাওলাদার, নাছির চকিদার, জাকির হাওলাদার,নূর মোহাম্মদ শেখ,মহন বেপারী
সহ স্থানীয় এলাকাবাসী।
এসময় ইউপি সদস্য রুহুল আমিন বেপারী বলেন আবারো আমি নির্বাচিত হলে এই ওয়ার্ডের ব্যাপক উন্নয়ন মূলক কাজ কারা হবে ইনশাআল্লাহ।