শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

ইকরাম চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

reporter / ৩১৭ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর পুরাণবাজার ঐতিহ্যবাহী বড় মসজিদে চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চাঁদপুর দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইকরাম চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দৈনিক চাঁদপুর দর্পনের সিনিয়র স্টাফ রিপোর্টার ও বিজয় টিভির জেলা প্রতিনিধি শেখ শরিফ আহমেদের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
৮ আগস্ট রবিবার বাদ আসর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পুরাণবাজার জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা ইব্রাহিম খলিল মাদানী। উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক চৌধুরী ইয়াসিন ইকরাম, দৈনিক চাঁদপুর দর্পণের সিনিয়র স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাব সদস্য আশরাফুল আলম, গ্লোবাল টেলিভিশন চাঁদপুর প্রতিনিধি ও চাঁদপুর দর্পণের স্টাফ রিপোর্টার সুজন আহমেদ,
বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন খান বাবুল, আলহাজ্ব আব্দুল মান্নান শেখ, ব্যবসায়ী শহীদ লস্কর, মাইনুল ইসলাম মনির, আওয়ামীলীগ নেতা কামাল ঢালী, আলী খান, খলিল খান, যুবলীগ নেতা রাজু গাজীসহ সর্বস্তরের মুসল্লীবৃন্দ।পরে দোয়া শরীফ সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
উল্লেখ্য.চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী দীর্ঘদিন যাবৎ কিডনী ও ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন চিকিৎসাধীন অবস্থায়
৫৫ বছর বয়সে ২০২০ সালের ৮ আগস্ট ভোরে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন।তাঁর গ্রামের বাড়ী ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা ইউনিয়নের শোশাইর চরে। তিনি দীর্ঘদিন চাঁদপুর শহরের নাজির পাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। তার অকাল মৃত্যুতে বিশিষ্ট সমাজ ও সাংবাদিক মহলে শোখের ছায়া নেমে আসে।


এই বিভাগের আরও খবর