শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

একটা মহল অন্ধগলি দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে —- মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম

reporter / ৩১৩ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

আনোয়ার হোসেন মানিকঃ চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম বলেছেন,  সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি হবে। দ্বিধাদ্বন্দ্বের কোন কারণ নেই। তবে তার আগে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা দেখেছেন ইতিমধ্যে হাজীগঞ্জ ও শাহরাস্তিসহ দেশের বিভিন্ন স্থানে অপশক্তিগুলো মাথাচাঁড়া দিয়ে উঠেছে। তারা দলীয় নেতা-কর্মী ও পুলিশের উপর অতর্কিত হামলা করেছে।
সোমবার (৭ নভেম্বর) সকালে হাজীগঞ্জ আনন্দ প্লেসে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সারা বিশ্ব এখন টালমাটাল। বৈশ্বিক কারণে সারা বিশ্বে অর্থনীতির দূরবস্থা। ইউরোপ, আমেরিকা, ফ্রান্সসহ বিভিন্ন রাষ্ট্রে দ্রব্যমূল্যের ব্যাপক উর্ধ্বগতি। যার জন্য ওইসব দেশে আন্দোলন হচ্ছে।
তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতিকে কাজে লাগিয়ে একটি মহল অন্ধগলি দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে। আপনারা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে হবে।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. হেলাল উদ্দিন মিয়াজীর সভাপতিত্ব স্বাগত বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী মো. মাইনুদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সদস্য অধ্যাপক এ কে এম ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সদস্য খায়রুল কবির আবাদ, সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাইনুদ্দিন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন।
বর্ধিতসভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং প্রয়াত মুক্তিযোদ্ধা, দলীয় সংসদ সদস্য, জাতীয়, জেলা ও হাজীগঞ্জ উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ, অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রস্তাব পাঠ করেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গাজী মো. মাইনুদ্দিন।
এর পর পরই হাজীগঞ্জ পৌরসভার মেয় আ স ম মাহবুব-উল আলম লিপনের প্রতি একটি কুচক্রী স্বার্থেন্বষী মহলের অপপ্রচারের নিন্দা প্রস্তাব জানানো হয়।
উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদের উপস্থাপনায় বর্ধিত সভায় উপজেলা নেতৃবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রহমান মোল্লা,  সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন।
ইউনিয়ন নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, দ্বাদশগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম বকাউল, হাটিলা পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নাজমুল হক রাসেল পাটওয়ারী, গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগেরং সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন বাচ্চু, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক গাজী ওলি উল্যাহ্, বড়কুল পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জহির হোসেন প্রধানীয়া, বড়কুল পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মনির হোসেন গাজী, বড়কুল পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তাহের মিয়া, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সফিকুল ইসলাম মীর, কালচোঁ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন মিকন, কালচোঁ উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারী, রাজারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী আবুল কালাম প্রমূখ।


এই বিভাগের আরও খবর