শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

এমপি রুহুল এর ব্যক্তিগত তহবিল থেকে মতলব উত্তরে নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ

reporter / ২১৩ ভিউ
আপডেট : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাড.নুরুল আমিন রুহুল এমপির ব্যক্তিগত তহবিল থেকে নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ১৬ এপ্রিল রোববার সকালে মতলব উত্তর উপজেলার নাউরী উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও ঈদ উপহার বিতরণ করেন চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. মোঃ নুরুল আমিন রুহুল এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন – চাঁদপুর জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য তাছলিমা আক্তার আখি, নাউরী আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম,দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাহবুব প্রধান, ফরায়জীকান্দি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইন্জিনিয়ার রেজাউল করিম।
ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন সরকার সভাপতিত্বে ও চাঁদপুর জেলা পরিষদের সদস্য এবং ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়মীলীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন সরকারের পরিচালনায় আরো বক্তব্য রাখেন মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সাংবাদিক শামসুজ্জামান ডলার, গজরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওয়াহেদুজামান সরকার ,ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী সালা উদ্দিন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খাজা মিয়া, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হেলাল সরকার,ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হানিফ সরকার, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ছাত্রলীগের সাবেক আহবায়ক আব্দুর রব, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী প্রমুখ।


এই বিভাগের আরও খবর