শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

ওমরাহ করে ফেরার পথে দুর্ঘটনায় ফরিদগঞ্জের ইউসুফের মৃত্যু

reporter / ৪১১ ভিউ
আপডেট : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ সৌদি আরবের মক্কা নগরীতে ওমরাহ করে কর্মস্থলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইউসুফ আলী মাঝি (৩২) নামে বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (১২ আগস্ট) সৌদি আরবের সময় দুপুর ২টায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইউসুফের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গজারিয়া গ্রামে। এই দুর্ঘটনায় তার বাবা বাচ্চু মিয়া (৫৫) এবং ছোট ভাই রাকিবসহ (২৫) আরও একজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৩ আগষ্ট) বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন রিপন ও সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম সোহেল খান।
তারা জানান, প্রবাসী বাচ্চু মিয়া, তার দুই ছেলে ইউসুফ মাঝি, রাকিব ও আরও এক প্রবাসী এক সঙ্গে ওমরাহ পালন করতে পবিত্র মক্কা নগরীতে যান।
শনিবার দুপুরে ওমরাহর আনুষ্ঠানিকতা শেষে একটি গাড়িযোগে কর্মস্থলে ফিরছিলেন তারা। এসময় দুর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলে মারা যান ইউসুফ মাঝি।
এই ঘটনায় গাড়িতে থাকা বাচ্চু মাঝি, ছেলে রাকিব মাঝি এবং তাদের সহযাত্রী একজন গুরুতর আহত হন। আহতদের সৌদি আরবের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ২০ বছর আগে সৌদি আরব যান বাচ্চু মাঝি এবং ১০ বছর আগে যান ইউছুফ মাঝি ও তার ছোট ভাই রাকিব।


এই বিভাগের আরও খবর